জীবনের সন্ধানে
নদেরচাঁদ হাজরা
১৬.৫.২০২০
বিরহ গাথায় করা জীবনের সন্ধানে
ইতিহাস বলে মানুষের মুখ বড় মিথ্যের আশ্রয়ে ছোটে ৷
কেউ একজন জানে
কিভাবে প্রহর কাটে অনিদ্রায় !
ভালোবাসা যে বড় কঠিন শব্দ এ পৃথিবীতে
তার দাম কেবা দেয় বলো ৷
কেউ একজন…
জীবনের সন্ধানে
নদেরচাঁদ হাজরা
১৬.৫.২০২০
বিরহ গাথায় করা জীবনের সন্ধানে
ইতিহাস বলে মানুষের মুখ বড় মিথ্যের আশ্রয়ে ছোটে ৷
কেউ একজন জানে
কিভাবে প্রহর কাটে অনিদ্রায় !
ভালোবাসা যে বড় কঠিন শব্দ এ পৃথিবীতে
তার দাম কেবা দেয় বলো ৷
কেউ একজন বলেছিলঃ
চামড়া ধুয়ে নিলেই শুদ্ধ হয়ে যায় ৷
তাই কি ?
জানা নেই সে ইতিহাস
ব্যস্ততার ভীড়ে
মাঝে মাঝে থমকে দাঁড়াই
তারপর হারিয়ে যাই
নিজের মধ্যে ৷
সেই কেউও হয়তো একদিন হারিয়ে যাবে ৷
কিন্তু সংগোপন মনের মধ্যে থেকে যাবে কথাগুলো ৷
হয়তো বা মেকি সহানুভূতি কুড়োনো বিরহগুলো ৷
তারপর আবার একদিন
বালিতে গুঁজে রাখা মুখ তুলে হাঁটতে থাকব
আমি
তুমি
আমরা সবাই ৷
