Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

চলো বৃষ্টি ভিজি
--------------------
16/05/20
সিমলী চৌধুরী

দুর্নিবার মেঘকজ্জল গগন পানে
একবার তাকাও তো নয়নজোড়া তুলে
অসময়ে মেঘমল্লার বাজছে শোন
বহুদিনের ধুল জমা তানপুরাটায়
বৃষ্টি বুঝি------এই এলো বলে........।

উত্তুরে হাওয়ার ঠা…


চলো বৃষ্টি ভিজি
--------------------
16/05/20
সিমলী চৌধুরী

দুর্নিবার মেঘকজ্জল গগন পানে
একবার তাকাও তো নয়নজোড়া তুলে
অসময়ে মেঘমল্লার বাজছে শোন
বহুদিনের ধুল জমা তানপুরাটায়
বৃষ্টি বুঝি------এই এলো বলে........।

উত্তুরে হাওয়ার ঠান্ডা পরশ কি
ছুঁয়েছে তোমার সোমত্ত দেহমন
আমায় যেমনটি ছুঁয়ে দিলো অলখে?
একফোঁটা বারিবিন্দু আলতো পরশে
যেন চুমকুড়ি দিয়ে গেলো উত্তোলিত অধরে!

মেঘনির্ঘোষে চঞ্চলা মন গৃহকোণে
কেমন করে বন্দি থাকে বলো!
সোঁদামাটির গন্ধ হাতছানি দিয়ে বলে
আয় একটিবার---একটিবার আয়
দেহমন সিক্ত করে আমার গন্ধে মেতে ওঠ!

চলো,জ্যৈষ্ঠের প্রথম বৃষ্টিতে ভিজবো
আজ দুটিতে মিলে অলখিতে----
অনিমিখ তাকিয়ে কাটিয়ে দেবো
অনেকগুলো বৃষ্টিভেজা প্রহর;
চলো আজ বৃষ্টি ভিজি!