।।শো মাষ্ট গো অন।।
।। সুনির্মল বসু।।
স্রোতের উজানে জীবনের নাও ভেসে চলে, কভি খুশি কভি গম, পরিচালক যাকে অদক্ষ অভিনেতা বলে বাতিল করেছিলেন, জীবনের রঙ্গমঞ্চে তিনি স্বর্ণ কমল বিজয়ী পাক্কা অভিনেতা,
জীবন এমনই, কত কী যে শেখায়, স্মৃতিরা…
।।শো মাষ্ট গো অন।।
।। সুনির্মল বসু।।
স্রোতের উজানে জীবনের নাও ভেসে চলে, কভি খুশি কভি গম, পরিচালক যাকে অদক্ষ অভিনেতা বলে বাতিল করেছিলেন, জীবনের রঙ্গমঞ্চে তিনি স্বর্ণ কমল বিজয়ী পাক্কা অভিনেতা,
জীবন এমনই, কত কী যে শেখায়, স্মৃতিরা কথা বলে, সুখ দুঃখের ভিয়েন দিয়ে জীবনের পূর্ণতা খোঁজা হয়, কাচের শোকেসে সাজানো থাকে প্রেম ভালোবাসা ইত্যাদি, স্বার্থ সংঘাত ওঠাপড়া সংজ্ঞা বদলায়, চারদিকে পুতুল মানুষ, প্লাস্টিকে বাধানো সাম্প্রতিক সভ্যতা,
স্মৃতির অ্যালবাম সবকিছু ধরে রাখে, রৌদ্রে জোৎস্নায় মানুষ হাঁটে, গাছের ছায়ায় আলোর মায়ায়, কে যায়, কে হাঁটে বনজ্যোৎস্নায়, অলীক স্বপ্ন ও জলের আলপনা আঁকে, জীবন রং বদলায়,
দিগন্ত লোকে কারা যেন স্বপ্নলোকের জল ছবি আঁকে, থমকে থামতে হয় জীবনের বাঁকে,
অর্থ নারী ও প্রেম দিশা হারায়, অজগর সাপের মতো আঁকাবাঁকা রাজপথ শুয়ে থাকে, নদী ও নারী স্বভাব বদলায়, ভালোবাসা গিরগিটির মতো রং বদলায়, গাছপালা ও মানুষ অন্য আকাশ খোঁজে, জীবনের মানে কজন বোঝে, চন্দ্র ও সূর্য দর্শক হয়ে যায়,
পথ পড়ে থাকে, দিনান্তে ছায়া দীর্ঘতর হয়, অথচ সবাই বাঁচার কথা কয়, কবি জীবন খোঁজেন, ঐতিহাসিক সন পঞ্জি খোঁজেন,
উঁচু মঞ্চে দাঁড়িয়ে রাজ কাপুরের মতো জীবন বলতেই থাকে,
শো মাষ্ট গো অন,শো মাষ্ট গো অন।
