কবিতা------
প্রেমের বাদল ধারা -------------
দীপক বিশ্বাস
১৮/০৫/২০২০
দিশাহারা শ্রাবণ বাদল ঝরেছে,
প্রাণবন্ত সবাই কী রং ধরেছে।
ঈপ্সিত দুটি মন এক হয়েছে,
একে অন্যের মাঝারে রয়েছে।
মাতোয়ারা বাদলের অবগাহন,
দুজনের হৃদয়ে প্রেমের দহন।
…
কবিতা------
প্রেমের বাদল ধারা -------------
দীপক বিশ্বাস
১৮/০৫/২০২০
দিশাহারা শ্রাবণ বাদল ঝরেছে,
প্রাণবন্ত সবাই কী রং ধরেছে।
ঈপ্সিত দুটি মন এক হয়েছে,
একে অন্যের মাঝারে রয়েছে।
মাতোয়ারা বাদলের অবগাহন,
দুজনের হৃদয়ে প্রেমের দহন।
অধর লোভাতুর ললাট চুম্বনে,
শিহরিত হয়েই উঠে ক্ষণে,ক্ষণে।
সখা,সখী আপ্লুত শ্রাবণ বাদলে,
বাদল ঝাঁক বেঁধে যায় দলে,দলে।
প্রেম প্রবল মানেনা কোনো বন্ধনে,
যদি হয় তবেই দেখবে জীবনে।
প্রজাপতি চুপটি করে বসে আছে,
ভয়াতুর পাখিগুলো রয়েছে গাছে।
মন মেতেছে আজি মধুর গন্ধে,
হৃদয় মাতে প্রেমে ছন্দে ছন্দে।
