" বিদ্রোহী ""
************
কতো ক্ষোভ তুমি রেখেছিলে সঞ্চয়ে!!
বুকে রেখেছিলে কতো বিরহ দগ্ধ ক্ষত,
আগুনের কালি দোয়াতে।
কতো যন্ত্রণা, যুদ্ধের আবহাওয়া পেলে;
পৃথিবীর গান গাওয়া যায়, আমি জানি না।
শিখেছি মাথা না নোয়াতে।
কতো …
" বিদ্রোহী ""
************
কতো ক্ষোভ তুমি রেখেছিলে সঞ্চয়ে!!
বুকে রেখেছিলে কতো বিরহ দগ্ধ ক্ষত,
আগুনের কালি দোয়াতে।
কতো যন্ত্রণা, যুদ্ধের আবহাওয়া পেলে;
পৃথিবীর গান গাওয়া যায়, আমি জানি না।
শিখেছি মাথা না নোয়াতে।
কতো প্রেম ছিলো বোহেমিয়ানায় বন্দি!
স্বরলিপি জুড়ে আরব্য রজনীগন্ধা,
ধূ ধূ বালিয়াড়ি, উড়নি--
কতো রাতে তুমি গুঁড়িয়েছো নিজেকে;
চুরমার করে ধ্বংসের চিতা জ্বেলেছো;
পাল্টাতে তবু পারোনি...
কতো দাবানল বুকে রেখেছিলে চেঙ্গিস!!
দাবী সনদের ইস্তেহারেতে কাহারবা;
বিদ্রোহী অক্লান্ত।
কতো পাতা লিখে উড়িয়েছো কবিতা!!
পান্ডুলিপিতে মিটিয়েছো ঋণ মহাজনী;
কলমকে অনুগত...
কতো অবজ্ঞা তৃতীয়া তিথিতে শ্রান্ত।
রোজ ক্ষতবিক্ষত চৈতী চাঁদের দুল,
বেহিসাবি ভালোবেসে...
কতো অবহেলা জেগেছে নীরব রাতে;
আজন্মকাল বিদ্রোহীরা বুঝি এভাবে,
হয় নিশ্চুপ অবশেষে...
..... কুমার মুখার্জ্জী 🖌
