Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

বিভাগ.....গদ্য কবিতা
শিরোনাম....উৎসের খোঁজে অভিযান
কলমে.....শম্পা চট্টোপাধ্যায়
২৬/০৫/২০২০

আয়ুষ্কালের ক্ষীণ উপলব্ধির ওপারে কার কথা ভাবে মন !
শৃঙ্খলিত জীবনে অবসাদের সংসারে,
তিলে তিলে জমা স্বপ্নের সমাধিস্থল।
জমা কথা খাঁজকাটা বুকের …


বিভাগ.....গদ্য কবিতা
শিরোনাম....উৎসের খোঁজে অভিযান
কলমে.....শম্পা চট্টোপাধ্যায়
২৬/০৫/২০২০

আয়ুষ্কালের ক্ষীণ উপলব্ধির ওপারে কার কথা ভাবে মন !
শৃঙ্খলিত জীবনে অবসাদের সংসারে,
তিলে তিলে জমা স্বপ্নের সমাধিস্থল।
জমা কথা খাঁজকাটা বুকের গভীরে,
চূড়ান্ত মৌনতায় প্রজ্বলিত শিখা।
বুকের ভিতর আগুন প্রহর গোনে।
নিন্দুকদের তির্যক ক্ষেপন,
ভিন্ন ভিন্ন নির্মম নিষিদ্ধ শত শব্দবান,
মৌনতায় তবু মগ্ন হয়ে থাকা জমাট বাঁধা ধ্বংসের স্তুপে।
তবু ধিক্কার জ্বালা যন্ত্রণা খোঁজে অমোঘ প্রলেপ।
হৃদ্য দিন গুলি সমৃদ্ধির হাত ধরে,
হেঁটে চলে বহু অলিখিত অভিধান।
শৃঙ্খলিত পায়ে শব্দ পতন লয় !
হেঁটে চলা আর চলা বোধহীন পড়ন্ত মানুষের ভীড়ে।
অবিরত পথ হাঁটে নিদ্রাহীনতা,
সুগম ভালোবাসা নতুন দিনলিপির অভিলাষে।
জংধরা ডানায় আকাশের রঙ মাখি,
ধোঁয়াশা শরীরে উষ্ণতা।
আজ দুদন্ড জ্যোৎস্না ভরি বুকে,
ফ্রেম আঁটা বন্দী জীবন হোক নির্বিবাদী।