Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

ঘরে থাকো

প্রবীর বিশ্বাস
------------------------------------------------
সময় থেকে ক্ষত সেরে গেলে তুমি আবার এসো, মোহনা।
তোমাকে আসতেই হবে কেননা সময়ই
 তো একদিন সময় থেকে সকল ক্ষত শুকিয়ে দেয়।

মানুষের সবুজ মগজে ঢুকে গ্যাছে কোভিটের বিষ…


ঘরে থাকো

প্রবীর বিশ্বাস
------------------------------------------------
সময় থেকে ক্ষত সেরে গেলে তুমি আবার এসো, মোহনা।
তোমাকে আসতেই হবে কেননা সময়ই
 তো একদিন সময় থেকে সকল ক্ষত শুকিয়ে দেয়।

মানুষের সবুজ মগজে ঢুকে গ্যাছে কোভিটের বিষপাপ,
অথচ কথা ছিলো মানুষ ভালোবাসায় সংক্রমিত হবে,
মায়ের কাছেই ফুটে থাকবে পৃথিবীর নতুন জুঁইফুল
প্রতিক্ষীত স্বজন সে তো মোলাকাতে জড়াবেই স্বজনেরে!

কিন্তু পৃথিবী জারি করেছে নতুন সংবিধিবদ্ধ সতর্কীকরণ- সোশ্যাল ডিসট্যান্স,হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশান।

সুতরাং তুমি ঘরে থাকো।

আর যারা ঘরে নেই, জেনে রেখো
খাবার বিহীন ঘরে ঘরই তাদের পর।

নিজবাসভূম
২রা জৈষ্ঠ্য ১৪২৭ বঙ্গাব্দ।