শিরোনাম....প্রতিবিম্বর খোঁজে
কলমে..... শম্পা চট্টোপাধ্যায়
১৭/০৫/২০২০
এই শহরে ভালোবাসার গল্প নিখোঁজ হয় আষাঢ় কালো মেঘের ভাঁজে ভাঁজে।
গভীর নিস্তব্ধতায় শোনা যায় ছন্দবদ্ধ শহরে এক এক জীবনের গল্প নিরবিচ্ছিন্ন স্রোতে।
স্নায়ু প্রবাহে কে…

স্নায়ু প্রবাহে কেবল অশেষ একাকিত্ব।
বারবার জীবন থমকে দাঁড়ায় দুই বাহু প্রসারিত করে।
স্মৃতির সোপানে বহুদূর যেখানে সম্পর্কের বেড়াজাল জড়ায় অবাঞ্ছিত লতা গুল্ম।
থেকে থেকে ঝড়ে পরা পোলেস্তারা ঝাপসা দৃষ্টি সম্মুখে,
প্রতিবিম্ব খোঁজে হাহাকার করে,
নিরাকার বেদনা গুলি মুমূর্ষু হয়ে দাঁড়ায় ক্লান্ত অনুভূতি কাছে।
আবারও পথ হাঁটে নিঃসঙ্গ একলা।
উৎকন্ঠার মাঝে আবারও খোঁজা অস্তিত্ব,
জীবন শূন্যতা পূর্ণতা পায় কালো অক্ষরের অনুভবি কবিতার অাঙ্গিকে।