Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

আত্মনির্ভর*
পুলক বেরা (17/05/20)

আমি আজ লাশ ভারী বিন্দাস শেষ জীবনের শ্বাস,
কষ্টের শেষ আনন্দও শেষ শেষ সব হাহুতাশ ।
কেউ বলে শব কেউ বলে মড়া,
তবু দেয় ধূপ, ফুল, মালা, তোড়া,
আমার শরীর আজ আমি ছাড়া শুধু এক ইতিহাস,
জানি না পোড়াবে নাকি গো…


আত্মনির্ভর*
পুলক বেরা (17/05/20)

আমি আজ লাশ ভারী বিন্দাস শেষ জীবনের শ্বাস,
কষ্টের শেষ আনন্দও শেষ শেষ সব হাহুতাশ ।
কেউ বলে শব কেউ বলে মড়া,
তবু দেয় ধূপ, ফুল, মালা, তোড়া,
আমার শরীর আজ আমি ছাড়া শুধু এক ইতিহাস,
জানি না পোড়াবে নাকি গোর দেবে যদি থাকে ভাইরাস!

পরিযায়ী হয়ে হেঁটেছি অনেক খেটেছি গরুর মতো,
একমুঠো ভাত জোগাড় করতে চষেছি জায়গা কত!
গ্রামকে গ্রাম, শহর, নগর,
জানা অজানা সেসব সফর,
শেষ করে আজ লাশ কাটা ঘর পেয়েছি যে আপাতত,
এখানে দেখছি আমার মতোই অনেকে অপেক্ষারত।

পরীক্ষা শেষ ফল বেরোয়নি চলছে খাতা দেখা,
নিয়ম মেনে নম্বর দেবে তবে না বিদায় পাকা!
স্বাভাবিক নাকি অস্বাভাবিক?
ভাইরাস নাকি আরো অন্য দিক?
পাশ, ফেল সেসব হয় নি যে ঠিক হলেই মুক্তি লেখা,
আমি বিন্দাস মড়া হই লাশ যা পারিস কর বোকা! 

ডাক্তার বলে মন্ত্রীও বলে লক ডাউন নাও মেনে,
ভোট নেই বলে পরিযায়ী বলে খাবার দেয় না এনে!
পরের রাজ্যে আমি পরিযায়ী,
নিজের রাজ্যে ফিরতে তো চাইই,
কিন্তু যে ট্রেন চলছে না ভাই বাসও নেই কোনখানে,
এমন দিন যে দেখতেও হবে ভেবেছি কখনো মনে?

হোক ভুল বশে যখনই শেষে বেরোলামই যেই পথে,
ভাবলাম ঠিক হয়তোবা দিক দিশা পাবো কোনমতে!
হেঁটে হেঁটে ঠিক এসে যাবো বাড়ি,
এমন তো কত লোকে দেয় পাড়ি,
ভাবিনি হঠাৎ হবে ছাড়াছাড়ি ডেকে নেবে যমদূতে,
এখন আমি বেশী ভালো দেখি শেষের এই ঠিকানাতে!

আর নেই হাঁটা নেই এটা ওটা এসে গেছি নিজ্ বাড়ি,
অপার শান্তি এখানে প্রাপ্তি নেই কোন কাড়াকাড়ি।
লাশ নিয়ে তোরা যা পারিস কর,
আমি তো এখন আত্মনির্ভর,
আত্মা আমার অজেয় অমর দিল সব টান ছাড়ি,
জীবনের পাপ আজ হলো সাফ মুক্ত জনম নাড়ী!
***