Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এ আই ইউ টি ইউ সি'র নানান দাবি নিয়ে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ

১২ ঘণ্টা নয়,৮ ঘণ্টার শ্রমদিবস রাখা,পরিযায়ী শ্রমিকদের সরকারি খরচে বাড়ি ফেরানো সহ নানান দাবিতে পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ।।

পরিযায়ী শ্রমিকদের সরকারি খরচে দ্রুত বাড়ি ফেরানোর ব্যবস্থা করা,মৃত পরিযায়ী শ্রমিকদের পরিব…


১২ ঘণ্টা নয়,৮ ঘণ্টার শ্রমদিবস রাখা,পরিযায়ী শ্রমিকদের সরকারি খরচে বাড়ি ফেরানো সহ নানান দাবিতে পূর্ব মেদিনীপুর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ।।

পরিযায়ী শ্রমিকদের সরকারি খরচে দ্রুত বাড়ি ফেরানোর ব্যবস্থা করা,মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, প্রচেষ্টা প্রকল্পে ৬০০০ টাকা দেওয়া ও আবেদনের সময় বৃদ্ধি, ৮ ঘণ্টা শ্রম দিবস বজায় রাখা, সকল শ্রমিকের চিকিৎসার দায়িত্ব সরকারের নেওয়া, ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী-আশাকর্মীদের উপযুক্ত পি পি ই-এর ব্যবস্থা ও নিরাপত্তার দাবিতে শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি'র ১১ থেকে ১৭ মে দাবী সপ্তাহ পালন করছে। তারই অঙ্গ হিসেবে আজ ডি এম-এর নিকট ডেপুটেশন ও বিক্ষোভ দেখায়। ডেপুটেশনে নেতৃত্ব দেন এ আই ইউ টি ইউ সি-এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জ্ঞাণানন্দ রায়, সদস্য সূর্য চক্রবর্তী প্রমূখ। জ্ঞাণানন্দ বাবু বলেন যে, কেন্দ্রীয় সরকার ৮ ঘণ্টার শ্রম দিবস বদলে ১২ ঘণ্টা করার অজুহাত চালাচ্ছে, রাজ্যের স্নেহের পরশ এবং প্রচেষ্টা প্রকল্পের সময় বৃদ্ধি করা, এই জেলার সমস্ত হোসিয়ারিসহ সমস্ত শ্রমিকদের লকডাউন চলাকালীন বেতন দেওয়ার ব্যবস্থা করা, কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মীকে বহাল রাখা, ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মী আশা কর্মীদের উপযুক্ত নিরাপত্তার দাবিতে আমাদের সংগঠনের দাবি সপ্তাহ পালিত হচ্ছে। আজকে ডিএম -এর কাছে একই দাবিতে আমরা ডেপুটেশন দিলাম।