ব্রাহ্মণ ও ইমামদের ত্রাণ বিতরণ করলেন পশ্চিমবঙ্গ সরকারের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।।
লকডাউন চলাকালীন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ধরনের ত্রাণ বিলি করে আসছে। আজ পূর্ব মেদিনীপুর জেল…
ব্রাহ্মণ ও ইমামদের ত্রাণ বিতরণ করলেন পশ্চিমবঙ্গ সরকারের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।।
লকডাউন চলাকালীন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ধরনের ত্রাণ বিলি করে আসছে। আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রামতারক বাস স্টপেজের পাশে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর উদ্যোগে ব্রাহ্মণ ও ইমামদের হাতে ত্রান তুলে দিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিনের দূরত্ব বজায় রেখে, হাত স্যানিটাইজেশন করার পরে হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ ও মুসলিম সম্প্রদায়ের ইমামদের হাতে ফল মিষ্টি এবং খাদ্য সামগ্রী তুলে দেন। এছাড়াও ব্রাহ্মণদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। মুসলিম সম্প্রদায়ের হাতে একটি করে লুঙ্গি দেয়া হয়।
100 জন হিন্দু ব্রাহ্মণ। 100 জন মুসলিম সম্প্রদায়ের ইমামদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
