Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিঘার সমুদ্র সৈকত তুষারপাতের মতো সমুদ্রের ঢেউয়ের ফেনা

দিঘার সমুদ্র সৈকত দেখা মিলছে তুষারপাতের মতো সমুদ্রের ঢেউয়ের ফেনা। বরফের মতো দেখতে হলেও তুষারপাতের কোন সম্ভাবনা নেই। করোনার কারনে ৫০ দিন অতিক্রম করেছে লকডাউন। আর দীর্ঘ সেই লকডাউনের কারনে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা  এখন জ…

দিঘার সমুদ্র সৈকত দেখা মিলছে তুষারপাতের মতো সমুদ্রের ঢেউয়ের ফেনা। বরফের মতো দেখতে হলেও তুষারপাতের কোন সম্ভাবনা নেই। করোনার কারনে ৫০ দিন অতিক্রম করেছে লকডাউন। আর দীর্ঘ সেই লকডাউনের কারনে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা  এখন জনমানব হীন। ফলে শান্ত ও নিস্তব্ধতা বাজায় রেখে দিন কাটাতে থাকে স্বপ্ন সুন্দরী দিঘা।  এরই মাঝে শুক্রবার রাতে দেখা গেলো এক নতুন দৃশ্য। ঝোড়ো হাওয়ার সাথে বাতাসে উড়তে থাকে সাদা সাদা কিছু। যা দেখে মানুষের মনে আতঙ্ক ছড়ালেও পরে জানা যায় সমুদ্রের জলোচ্ছ্বাস ফলে তার ফেনা আকাশে সাদা তুলো মতো উড়তে থাকে। মনে হবে যেন কাশ্মীরে তুষারপাতের কারনে বরফে ঢেকে পড়ে। লকডাউনের কারনে পর্যটকের দেখা নেই। স্থানিয় গুটি কয়েক মানুষ সমুদ্রের ঢেউয়ের ফেনার দৃশ্য উপলব্ধি করে। স্থানিয় সূত্রে জানাগিয়েছে, সমুদ্রে ট্রলার,  নৌকা বন্ধ থাকার কারনে সমুদ্রের জল পরিস্কার পরিচ্ছন্ন  হয়ে পড়েছে। ঝড়ের কারনে জলের ঢেউ বেড়ে যায়। আর সেউ ঢেউয়ের কারনে সমুদ্রে লবনাক্ত জল ফেনায় পরিনত হয়ে বাতাসে উড়ে বেড়ায়।