#কথা_দিয়েছিলে_তুমি
ডা.শামস রহমান
০১ জ্যৈষ্ঠ'১৪২৭;১৫/৫/২০
কথা দিয়েছিলে তুমি আসবে একা,সোনালী
রৌদ্র মাখা সৈকতে
শঙ্খে কান পেতে শুনেছ সাগরের গর্জন,কি উল্লাসে ছিলে মেতে
তীরের বালুকণা রোদে ঝিলমিল হীরে,ছুঁয়েছ রাশি রাশি
সাগরের জলরাশি…
#কথা_দিয়েছিলে_তুমি
ডা.শামস রহমান
০১ জ্যৈষ্ঠ'১৪২৭;১৫/৫/২০
কথা দিয়েছিলে তুমি আসবে একা,সোনালী
রৌদ্র মাখা সৈকতে
শঙ্খে কান পেতে শুনেছ সাগরের গর্জন,কি উল্লাসে ছিলে মেতে
তীরের বালুকণা রোদে ঝিলমিল হীরে,ছুঁয়েছ রাশি রাশি
সাগরের জলরাশি তীরে আছড়ে পড়ে, শুভ্র ফেনিল বারিধারা আসি
সুরভী বিলায় পুষ্প বলে আয়,ভ্রমর ছুঁয়েছে
চৈতি
রূপালী জ্যোৎস্নায় স্বপ্নের ডানা মেলে, ভরে আবেশে মিলন রতি!
বয়সটা তখন কুড়ি,নতুন ফোটা কুঁড়ি,ছিল সে
উষ্ণ যৌবনে মুখর
কবিতার মত প্রেম হলো দুজনার,শিহরি অধর স্পর্শে তোমার
ঝড়ের মাঝে হিয়ার কাঁপন,জীবন স্বপ্নের মত কাটে
পথের দিশা দেখালে ঋদ্ধ,হৃদয়ে ঊষার আলো ফোটে!
প্রাণের সুরধারা পাগলপারা,উঠলো যে আজ জেগে
তোমার ভুবন প্রভাতপবনে,উঠবে ফুলের মত রেঙে।
সে নদীর জল স্নিগ্ধ-জ্যোতি ছলছল,খুঁজি তারে মনে মনে
অদৃশ্য কোন দৃশ্যপট এসে,স্বপ্নসমান বিলীন হয়ে গেল ক্ষণে!
মুক্তির আলোয় ভরে গেছে আলয়, আঁধারের হলো সমাপ্তি
প্রেমের অনল পোড়ে যৌবন তুষানলে, ছড়ায়
যে তার ব্যাপ্তি!
যে কথা বলেছি সে কর্ণকুহরে,দেখেছি উল্লাসে ভরে আদর
সে ভীরু মনে ছুটেছি প্রাণপণে,পেয়েছি স্বাগত সাদর।
জীবন প্রেরণার আধার প্রার্থনার,ফুটুক আলো পৃথিবীর পরে
সারারাত জেগে তারার পানে চেয়ে,জ্বলেছিল শুকতারা তখনো ভোরে!
#Copyright_Shams_Rahman.
