পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু এবং তাদের প্রতি সরকারের অমানবিক আচরণের বিরুদ্ধে ১৯শে মে সারা ভারত প্রতিবাদ দিবসে আজ পূর্ব মেদিনীপুর ডি এম অফিসে আজ বিক্ষোভ দেখায় এস ইউ সি আই কমিউনিস্ট দল। দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্…
পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু এবং তাদের প্রতি সরকারের অমানবিক আচরণের বিরুদ্ধে ১৯শে মে সারা ভারত প্রতিবাদ দিবসে আজ পূর্ব মেদিনীপুর ডি এম অফিসে আজ বিক্ষোভ দেখায় এস ইউ সি আই কমিউনিস্ট দল। দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ দাস, প্রনব মাইতি নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। দলের শতাধিক কর্মী সমর্থক হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু করে ডি এম অফিসে বিক্ষোভ দেখায়।
মূল দাবী গুলি ছিল পরিযায়ী শ্রমিকদের হোম কোয়ারেন্টাইন নয় বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারী ব্যবস্থাপনায় রাখতে হবে। পরিযায়ী শ্রমিকদের চাল গম সহ নগদ টাকা সাহায্য করতে হবে। পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে লাগাতে হবে। ১২ ঘন্টা নয়-৮ঘন্টার শ্রমদিবস জারি রাখতে হবে।