তাম্রলিপ্ত পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পরেই প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন কে, সদস্য হিসেবে থাকবে ভাইস চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়।
গত 18 মে তাম্রলিপ্ত পৌরসভার মেয়াদ শেষ হয়েছে। ফলে ত…
তাম্রলিপ্ত পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পরেই প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন কে, সদস্য হিসেবে থাকবে ভাইস চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়।
গত 18 মে তাম্রলিপ্ত পৌরসভার মেয়াদ শেষ হয়েছে। ফলে তাম্রলিপ্ত পৌরসভার সমস্ত কাউন্সিলরদের পদ অবলুপ্তি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার মেয়াদ শেষ হওয়া পৌরসভা গুলোতে প্রশাসক বসিয়েছে। তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক হিসাবে প্রাক্তন চেয়ারম্যান কি দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে উপ পৌরপ্রধান দীপেন্দ্র নারায়ন রায় কে। ভোট হওয়ার কথা ছিল চলতি বছরের মে মাসেই। কিন্তু করোনা ভাইরাসের ফলে লকডাউনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ফলে সারা দেশজুড়ে চলছে দীর্ঘ লকডাউন। সেই কারণেই থমকে গিয়েছে রাজ্যের মেয়াদ শেষ হওয়া পৌরসভা গুলির ভোট। তাই মেয়াদ শেষ হওয়া পৌরসভা গুলিতে বসেছে প্রশাসক। তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন বলেন 'কাউন্সিলরদের পদ না থাকলেও প্রতিটি ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরদের গুরুত্ব থাকবে, কেননা দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করেছেন কাউন্সিলররা। তাদের অভিজ্ঞতা গুলোকেও কাজে লাগাতে হবে'।