Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে পৌর এলাকায় বিদ্যুৎ মেরামতির কাজ

তমলুক পৌর এলাকায় বিদ্যুৎ সচল করতে তৎপর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।। জোর কদমে চলছে বিদ্যুৎ লাইনে মেরামতির কাজ।।

গত বুধবার আমফান ঘূর্ণিঝড় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা লন্ডভন্ড করে দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, খেজুরি,…



তমলুক পৌর এলাকায় বিদ্যুৎ সচল করতে তৎপর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।। জোর কদমে চলছে বিদ্যুৎ লাইনে মেরামতির কাজ।।

গত বুধবার আমফান ঘূর্ণিঝড় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা লন্ডভন্ড করে দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, খেজুরি, হলদিয়া, নন্দীগ্রামের পাশাপাশি জেলাসদর তমলুক পৌরসভা এই আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বিদ্যুতের তার খুঁটি উপড়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ। শুধু তমলুক পৌর এলাকায় 200টি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বিদ্যুৎ দপ্তর তমলুক পৌরসভার সহযোগিতায় ঝড়ের পরেই কাজ শুরু করেছে অতি দ্রুততার সঙ্গে। যেসব এলাকায় কম ক্ষতি হয়েছে খুঁটি এবং তারের সেই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ করেছে বিদ্যুৎ দপ্তর। শুক্রবার সকাল থেকে তমলুক পৌরসভার বিভিন্ন এলাকায় কাজ শুরু করেছে বিদ্যুৎ কর্মীরা। ভেঙে যাওয়া খুঁটি সরিয়ে নতুন করে বিদ্যুতের খুটি পোতার কাজ চলছে। দুদিন বিদ্যুৎ না থাকার ফলে বিভিন্ন এলাকার মানুষ পড়েছে সমস্যায়। বিদ্যুৎ না থাকায় জল সরবরাহের ব্যাঘাত ঘটছে তাম্রলিপ্ত পৌরসভার এলাকায়। তাই দ্রুত বিদ্যুৎ স্বাভাবিক করার জন্য তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন পুরো বিষয়টি দেখভাল করছেন।