Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক কলম সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৯
বিষয়-পরিবার
বিভাগ--অনুগল্প
শিরোনাম- যোগ্য সঙ্গত!
কলমে- তাপস কুমার মন্ডল
তারিখ- ১৩/০৫/২০২০

   ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরছে আর চুল ছেঁড়ার চেষ্টা করছে। নিজের বোনকে চোখের সামনে ধর্ষিত হতে দেখেও তাকে…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-০৯
বিষয়-পরিবার
বিভাগ--অনুগল্প
শিরোনাম- যোগ্য সঙ্গত!
কলমে- তাপস কুমার মন্ডল
তারিখ- ১৩/০৫/২০২০

   ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরছে আর চুল ছেঁড়ার চেষ্টা করছে। নিজের বোনকে চোখের সামনে ধর্ষিত হতে দেখেও তাকে রক্ষা করতে পারেনি।
    না, সে মোটেই দুর্বল নয়। বেশ শক্তপোক্ত,দশাসই চেহারা। দাদাগিরি করার মতো যাবতীয় গুনাবলীর অধিকারী। তবুও পারল না। এই আফসোস আর লজ্জা তাকে ঘরের বাইরে টেনে বের করেছে।
     আফসোস তো থাকেই। অধিকাংশ ক্ষেত্রে রক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তারপর ঘটনাটি আড়াল করার মরিয়া চেষ্টা চলতে থাকে। এক্ষেত্রে ঘটনাটা একটু অন্যরকম। একটু খুলে বলি ।
    পুরনো বাড়ি ছেড়ে আলাদা করে বাজারের কাছে নতুন বাড়ি করেছেন ছেলেটির বাবা। জ্যেঠু-কাকুদের সঙ্গে যোগাযোগ একেবারেই নেই। পাড়ার লোকের অভিমত অন্য ভাইদের ঠকিয়ে ছেলেটির বাবা সব সম্পত্তি নিজের নামে করে আলাদা হয়েছে। ছেলেটি দু'ভাই-বোন।
    পাড়ার বখাটে ছেলেদের নিয়ে একটি টিম গড়েছে ছেলেটি। সব পরামর্শ দানের মাস্টারমাইন্ড সেই। কথা ছিল রিদ্ধিমা নামের একটি মেয়েকে তুলে নিয়ে যাবে একটি বন্ধ দোকানঘরে। নির্দিষ্ট দিনের শেষে ঝড়-বৃষ্টির কারনে লোডশেডিং চলছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ছেলেটির দলের তিনজন পৌঁছে যায় রিদ্ধিমার বাড়ির কাছে। ছেলেটির বোন রিদ্ধিমার বান্ধবী। মাস্তান দাদার বোন, পথ চলা অনেক সহজ। এর মধ্যে সে বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছে। ছেলে তিনটি মুখ চাপা দিয়ে ওকেই তুলে নিয়ে যায়।
      যখন আলো আসে মেয়েটি অন্ধকারের মাঝে আড়াল খোঁজে। আর মাস্তান ছেলেটি!
সেই থেকে আজও রাস্তায় রাস্তায় ঘোরে আর চুল টেনে টেনে ছেঁড়ার চেষ্টা করে চলেছে।
******৯:৩৮ রাত***"*******