!...........'মা'...........!
!......শওকত আলী!
মা জননী তুমিই যে জীবনের
এক নিরাপদ আশ্রয়,
তোমাদৃশী সুখ নেই যে কারো
অধীনস্থ তলছায়ায়।
তোমার মত নেই অার কেহই
অামি কখনোই দেখিনি,
এমন মহতী মাতা অাছে যার
সেইতো জগতের ধনী।
এতো মায়াবত…
!...........'মা'...........!
!......শওকত আলী!
মা জননী তুমিই যে জীবনের
এক নিরাপদ আশ্রয়,
তোমাদৃশী সুখ নেই যে কারো
অধীনস্থ তলছায়ায়।
তোমার মত নেই অার কেহই
অামি কখনোই দেখিনি,
এমন মহতী মাতা অাছে যার
সেইতো জগতের ধনী।
এতো মায়াবতী নারী তুমি মা
এক অনন্য অসাধারণ,
শোধ হবেই না এতোটাই ঋণ
রোজ ধুয়ে দিলে চরণ।
আমার দুঃখে তুমিই কেঁদেছো
আমার সুখেতে হাঁসো,
করেছ কোলেপিঠে এতোবড়
অামার পাশেই বসো।
সবারই অগোচরে রেখেছিলে
অামাকে কত আদরে,
আগলিয়ে বুকেই খুবই যতনে
তোমার হৃদয় পাজরে।
তোমারি আশ্বাসের আবেশেই
হয়েছে ভরপুর এই মন,
তোমারি গর্ভেই সৃষ্ট অামি যে
জন্ম হতেই অাপনজন।
বুকের ঐ মধুপানে শিশুকাল
বাঁচিয়ে রেখেছো আমায়,
নিজস্বার্থ জলাঞ্জলী দিয়েছো
ছিলে বাধ্য উদাসিনতায়।
দিয়েছো চিন্তাহীনতা,কাটালে
নিজেই দীর্ন অবহেলায়,
রনক্ষেত্রেই তুমিই অাজীবনই
ছিলে সবার অজানায়।
তুমি এখনো ঐ দাঁড়িয়ে থাকা
এক নির্মল হৃদয়াকাশ,
তুমি হলে প্রেম সারা জীবনের
তুমি অামার অভিলাষ।
তাই বরষার উত্তাপহীন রোদে
সোনালী আলো-ছটায়,
বলি তুমি ছাড়া হবো বড়একা
কখনো বলোনা বিদায়।
