" না "
# জন্মেঞ্জয় ঘোড়াই
০১ . ০৬ . ২০২০
মেঠো পথ কাঁদে অনন্তের সুরে
বেলা ধীরে যায় চলে
হয়তো বা চঞ্চল স্রোতের নীরে অচঞ্চল ছায়ার ভিড়ে
ব্যঞ্জনায় ভাসে মায়া মোহ ঘিরে ।
গতিহীন গতিধারা শতেক যুগের কপিকলে যায় খেলে ছলেবলে ,
অস…
" না "
# জন্মেঞ্জয় ঘোড়াই
০১ . ০৬ . ২০২০
মেঠো পথ কাঁদে অনন্তের সুরে
বেলা ধীরে যায় চলে
হয়তো বা চঞ্চল স্রোতের নীরে অচঞ্চল ছায়ার ভিড়ে
ব্যঞ্জনায় ভাসে মায়া মোহ ঘিরে ।
গতিহীন গতিধারা শতেক যুগের কপিকলে যায় খেলে ছলেবলে ,
অসীম প্রান্তরে যুগের গীতিকা ঘুরে মুল হতে মূল স্তরে ।
সৃষ্টির আলো ধরে শিউরে উঠি শূন্যে ইতির অবগুণ্ঠন যায় উড়ে ,
অধর ছুঁয়ে আপন ভুঁয়ে
নবীন প্রাণের পত্র আসে সুন্দর হাসে
দু'মুখোর পাতায় যায় খসে ।
অঞ্চল খুলে সুরের তালে কত বাণী কত মুকুল দু ' কূল বয়ে চলে
কোথাও রঙ মশালে রঙিন জালে ।
অনুকূল বায়ু প্রতিকূলে ধায় অনন্তের ক্ষুধায়
আনন্দ সুধা চুরি হয়ে যায় , ভাসে এ রসের আয়না ,
প্রাণের লজ্জা ঢেকে ব্যর্থ বাসনায়
ত্রিলোকে ভাসে শুধু ' না ' ।
