গত 20 শে মে বাংলার ওপর তাণ্ডব চালিয়েছে সুপার সাইক্লোন ।ঘূর্ণিঝড় আমফান লন্ডভন্ড করে দিয়েছ দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুন্দরবন পাথরপ্রতিমা, কাকদ্বীপ, নামখানা সহ হলদিয়া নন্দীগ্রামের বিস্তীর্ণ এল…
গত 20 শে মে বাংলার ওপর তাণ্ডব চালিয়েছে সুপার সাইক্লোন ।ঘূর্ণিঝড় আমফান লন্ডভন্ড করে দিয়েছ দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুন্দরবন পাথরপ্রতিমা, কাকদ্বীপ, নামখানা সহ হলদিয়া নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকা। দুর্গতদের পাশে দাঁড়াতে বিপর্যয় মোকাবিলা খাতে আর্থিক অনুদান প্রদান করলেন রাজ্যের মন্ত্রী ডক্টর সৌমেন কুমার মহাপাত্র।1 লক্ষ 25 হাজার টাকার আর্থিক সাহায্যের চেক মঙ্গলবার তিনি তুলে দেন জেলাশাসক পার্থ ঘোষের হাতে। মন্ত্রী জানান,করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি আর্থিক সাহায্যের চেক প্রদান করেছিলেন। এবার রাজ্যের উপর ভয়াবহ ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার জন্য তিনি এবং তার স্ত্রী সুমনা মহাপাত্র তাদের অল্প কিছু সঞ্চয় দিয়েই সাহায্যের হাত বাড়িয়েছে আমফান বিপর্যস্ত দের প্রতি।
