Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিশু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ করণিক

নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া..... মানবিক মুখ নিয়ে এগিয়ে এসে গ্রামের শিশু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে দশ হাজার টাকার আর্থিক অনুদান দিলেন অবসরপ্রাপ্ত করণিক প্রহ্লাদ কুমার রায় l বাঁকুড়া জেলার তালডাংরা থানার হাড়মাসড়া গ্রামের বা…

 


নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া..... মানবিক মুখ নিয়ে এগিয়ে এসে গ্রামের শিশু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে দশ হাজার টাকার আর্থিক অনুদান দিলেন অবসরপ্রাপ্ত করণিক প্রহ্লাদ কুমার রায় l বাঁকুড়া জেলার তালডাংরা থানার হাড়মাসড়া গ্রামের বাসিন্দা প্রহ্লাদ বাবু l বর্তমানে তিনি অশীতিপর বৃদ্ধ l হাড়মাসড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের করনিক পদে তিনি দীর্ঘদিন কাজ করেছেন।অবসর গ্রহণ করেছেন ২০০১ সালে l 

 

হাড়মাসড়া রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের সাংস্কৃতিক মঞ্চে 'শিক্ষক দিবস' উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পরিচালন সমিতির সভাপতি সুদর্শন চক্রবর্ত্তীর হাতে প্রতিষ্ঠানটির উন্নতিকল্পে নিজের পেনশেন একাউন্ট থেকে সঞ্চিত দশ হাজার টাকার চেক এ দিন তুলে দেন তিনি l 


 প্রহ্লাদ বাবু বলেন,বাঁকুড়া বিশ্বপ্রেমিক সঙ্ঘের অধ্যক্ষ স্বামী প্রশান্তানন্দজী মহারাজের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে এলাকার কিছু শিক্ষানুরাগী মানুষ ২০০৪ সালে যখন এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন, সেই সময় থেকেই আমি বিদ্যালয়টির সাথে জড়িত।বর্তমান পরিচালন সমিতি বিদ্যালয়টির উন্নতিকল্পে যেভাবে কাজ করে চলেছে, তাতে করে আমি মুগ্ধ ও অভিভূত।এই মহৎ কর্মের অংশীদার হতে চেয়ে সভাপতি মহাশয়ের হাতে দশ হাজার টাকা মূল্যের এই চেক তুলে দিলাম l 

 

বিদ্যালয়ের সভাপতি তথা বাঁকুড়া খ্রীস্টান কলেজের প্রাক্তন অধ্যাপক সুদর্শন বাবু বলেন,শিশু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে প্রহ্লাদ বাবুর মত একজন পেনশেন ভোগীর এভাবে এগিয়ে আসা এক দৃষ্টান্তমূলক ঘটনা l তিনি আরো বলেন, বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিদ্যালয়টির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন এই গ্রামেরই বাসিন্দা তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক তারানন্দ বাবু l বিদ্যালয়টির উন্নতিকল্পে তাঁর অবদান ছিল অপরিসীম l তারানন্দ বাবুর সন্তান বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী হেরম্ব নাথ চক্রবর্ত্তী বর্তমানে এই বিদ্যালয়ের সম্পাদক l বিদ্যালয়টির উন্নতিকল্পে বর্তমান পরিচালন সমিতির সমস্ত সদস্যই সাধ্যমত কাজ করে চলেছে l 

 এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গা শ্রীরামকৃষ্ণ  বিবেকানন্দ সোসাইটির অধ্যক্ষ স্বামী তদ্বোধানন্দজী মহারাজ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ l