অরুণ কুমার সাউ, ময়না : শুভ বিজয়াতে এক অভিনব ও পরিবেশবান্ধব সামাজিক উদ্যোগের সাক্ষী থাকল ময়না। বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে 'ময়না রবিবারের বাজার উদ্যমী সংঘ'-এর পরিচালনায় অনুষ্ঠিত হ…
অরুণ কুমার সাউ, ময়না : শুভ বিজয়াতে এক অভিনব ও পরিবেশবান্ধব সামাজিক উদ্যোগের সাক্ষী থাকল ময়না। বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে 'ময়না রবিবারের বাজার উদ্যমী সংঘ'-এর পরিচালনায় অনুষ্ঠিত হলো ফলের চারা গাছ বিতরণ কর্মসূচি।এই বিশেষ কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবী 'সবুজ দাদা' নামে পরিচিত দিলীপ কুমার পাত্র। তাঁর বিশেষ সহায়তায় স্থানীয় সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির ফলের চারা গাছ তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী মুনমুন চক্রবর্তী, দিলীপ কুমার পাত্র ('সবুজ দাদা'), কুমারেশ সূত্রধর-সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।উৎসবের মরশুমে এমন প্রয়োজনীয় ও মহৎ উপহার পেয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল প্রকাশ করেছেন। উদ্যমী সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।
