Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে বিজেপির বিজয় সংকল্প সভায় দুর্নীতি ও তোষণমুক্ত বাংলা গড়ার ডাক দিলেন হিমন্ত বিশ্ব শর্মা

অরুণ কুমার সাউ, তমলুক : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়ছে পূর্ব মেদিনীপুরে। সোমবার বিকেলে তমলুক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. হরেকৃষ্ণ বেরার সমর্থনে আয়োজিত হল এক বিশাল ‘বিজয় সংকল্প সভা’।তমলুকের নার…


অরুণ কুমার সাউ, তমলুক : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়ছে পূর্ব মেদিনীপুরে। সোমবার বিকেলে তমলুক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. হরেকৃষ্ণ বেরার সমর্থনে আয়োজিত হল এক বিশাল ‘বিজয় সংকল্প সভা’।তমলুকের নারায়ণ দাঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ময়দানে আয়োজিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপির নেতা হিমন্ত বিশ্ব শর্মা।দুপুর থেকেই নারায়ণদাঁড়ি ময়দান গেরুয়া পতাকায় ছেয়ে যায়। জেলা বিজেপি নেতৃত্বের দাবি অনুযায়ী, শুধুমাত্র তমলুক শহর নয়, পার্শ্ববর্তী অঞ্চলগুলি থেকেও কয়েক হাজার মানুষ এই সভায় যোগ দেন। সভার শুরুতেই প্রার্থী ড. হরেকৃষ্ণ বেরা এবং অন্যান্য নেতৃত্ব বক্তৃতা দেন।

এরপর মঞ্চে উঠেই আসামের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে, বাংলার শাসক দল সাধারণ মানুষের হকের টাকা লুট করছে। কেন্দ্রের দেওয়া প্রকল্পের সুবিধা আমজনতা পাচ্ছে না। তিনি আরও বলেন, অনুপ্রবেশকারী রুখতে ভারতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, বাংলার মাটিতেও বিজেপি ক্ষমতায় এলে একই কাজ করবে।তমলুকে এবার পরিবর্তনের হাওয়া বইছে। ড. হরেকৃষ্ণ বেরার জয় মানেই মোদীজির হাত শক্ত করা।" তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।এদিনের জনসভায় হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতি জেলা বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে অক্সিজেন জুগিয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস এই সভাকে কটাক্ষ করে জানিয়েছে যে, "বাইরের নেতা এনে বাংলার মানুষের মন জয় করা সম্ভব নয়।"সভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির উচ্চপদস্থ নেতৃত্বসহ কয়েক হাজার সাধারণ মানুষ।