অরুণ কুমার সাউ, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাধাবল্লভপুরে ফুটবল খেলাটি ঘিরে বেশ উন্মাদনা। রাধাবল্লভপুর স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় সম্প্রতি আয়োজিত হলো একটি আকর্ষণীয় আট দলীয় নকআউট আমন্ত্রণমূলক অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্না…
অরুণ কুমার সাউ, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাধাবল্লভপুরে ফুটবল খেলাটি ঘিরে বেশ উন্মাদনা। রাধাবল্লভপুর স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় সম্প্রতি আয়োজিত হলো একটি আকর্ষণীয় আট দলীয় নকআউট আমন্ত্রণমূলক অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট। কিশোর প্রতিভাদের লড়াইয়ে শেষ পর্যন্ত দাপট বজায় রেখে শিরোপা ছিনিয়ে নিল আয়োজক ক্লাবই।টুর্নামেন্টের টানটান উত্তেজনাপূর্ণ মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল রাধাবল্লভপুর স্পোর্টিং ক্লাব এবং মেছেদার রামচন্দ্রপুর জনকল্যাণ সমিতি ফুটবল অ্যাকাডেমি। মাঠজুড়ে গতির ফুটবল উপহার দিলেও শেষ হাসি হাসে রাধাবল্লভপুর। এই খেলায় চ্যাম্পিয়ন হয় রাধাবল্লভপুর স্পোর্টিং ক্লাব।
রানার্স মেছেদার রামচন্দ্রপুর জনকল্যাণ সমিতি ফুটবল অ্যাকাডেমি।গোটা টুর্নামেন্ট জুড়ে নজরকাড়া পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কৃত করা হয় উদীয়মান ফুটবলারদের। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন শুভ মন্ডল (রাধাবল্লভপুর স্পোর্টিং ক্লাব)। ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় সায়ন খাটুয়া (রাধাবল্লভপুর স্পোর্টিং ক্লাব)।এই অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট আটটি নামী ফুটবল কোচিং সেন্টার ও অ্যাকাডেমি অংশগ্রহণ করেছিল। দলগুলি হলো:
রাধাবল্লভপুর স্পোর্টিং ক্লাব,মেছেদার রামচন্দ্রপুর জনকল্যাণ সমিতি ফুটবল অ্যাকাডেমি, রাধাবল্লভপুর তাসের ঘর ,নন্দকুমার স্কাইলার্ক ফুটবল অ্যাকাডেমি, তমলুক কোচিং সেন্টার,তমলুক স্টার ফুটবল অ্যাকাডেমি, তমলুক বুদ্ধপার্ক ফুটবল অ্যাকাডেমি , নারায়ণদাঁড়ি ফুটবল অ্যাকাডেমি।পুরো টুর্নামেন্টটি অত্যন্ত শৃঙ্খলার সাথে সম্পন্ন হয়। খেলাগুলিতে বিচারকের গুরুদায়িত্ব পালন করেন অভিজ্ঞ রেফারি হিরন্ময় গোস্বামী, স্বরূপ গুছাইত এবং দেবাশীষ ঘাটা।স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এই ধরনের আয়োজন জেলার তৃণমূল স্তরের ফুটবলারদের প্রতিভা বিকাশে বিশেষ সহায়তা করবে। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় ক্লাবের কর্মকর্তা ও দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

