Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন পূর্ব মেদিনীপুরে, ছুটির দিনেও অফিসে স্বাস্থ্যকর্তা-কর্মীরা

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন পূর্ব মেদিনীপুরে, ছুটির দিনেও অফিসে স্বাস্থ্যকর্তা-কর্মীরাছুটি থাকলেও মহান জাতীয়তাবাদী মনীষী তথা ভারতমাতার কৃতী সন্তান ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী স্মরণ…


ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন পূর্ব মেদিনীপুরে, ছুটির দিনেও অফিসে স্বাস্থ্যকর্তা-কর্মীরা

ছুটি থাকলেও মহান জাতীয়তাবাদী মনীষী তথা ভারতমাতার কৃতী সন্তান ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী স্মরণে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে। দেশের ঐক্য ও অগ্রগতির প্রতি নিবেদিতপ্রাণ এই ব্যক্তিত্বের জন্মজয়ন্তী উদযাপনে সোমবার বিকেলে এক বিশেষ স্মরণোৎসবের আয়োজন করা হয়েছিল ওই সরকারি কার্যালয়ে।

​এদিন বিকেলে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক  বিভাস রায়। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা।

​সরকারি ক্যালেন্ডার অনুযায়ী এদিন ছুটি থাকা সত্ত্বেও, শুধুমাত্র ডঃ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাঁর আদর্শকে স্মরণ করতেই স্বেচ্ছায় দপ্তরে হাজির হয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের সিংহভাগ কর্মী ও পদস্থ কর্তারা। সিএমওএইচ বিভাস রায় ছাড়াও এই স্মরণোৎসবে উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওএইচ (১) নারায়ণ মিদ্যা, ডেপুটি সিএমওএইচ (৩) দিব্যেন্দু চক্রবর্তী, ডিপিএইচএনও সীমা মাইতি সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

​ছুটির মেজাজ সরিয়ে রেখে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ঘটনাটি জেলা প্রশাসনিক মহলে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ