অরুণ কুমার সাউ,পাঁশকুড়া : জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু করে শিক্ষার ব্যাপক বেসরকারিকরণ ও গৈরিকীকরণের পদক্ষেপের বিরুদ্ধে , স্কুল স্তরে পাস ফেল প্রথা চালুর দাবিতে ও চার বছরের ডিগ্রী কোর্স, স্কুল স্তরে সেমিস্টার পদ্ধতি বাতিল, সমস্ত শ…
অরুণ কুমার সাউ,পাঁশকুড়া : জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু করে শিক্ষার ব্যাপক বেসরকারিকরণ ও গৈরিকীকরণের পদক্ষেপের বিরুদ্ধে , স্কুল স্তরে পাস ফেল প্রথা চালুর দাবিতে ও চার বছরের ডিগ্রী কোর্স, স্কুল স্তরে সেমিস্টার পদ্ধতি বাতিল, সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগে দাবিতে আগামী ২০ জুলাই কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির আহ্বানে অনুষ্ঠিত হতে চলেছে একটি মহতী সর্বভারতীয় আলোচনা সভা। এই সভায় উপস্থিত থাকবেন দেশের প্রথিতযশা শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীগণ। তারই প্রস্তুতিতে আজ অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি, পাঁশকুড়া আঞ্চলিক শাখার পক্ষ থেকে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হল শহরের এক বেসরকারি গেস্ট হাউসে। এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী তপন জানা মহাশয়। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন শিক্ষক বিশ্বজিৎ রাউত, সুনীল জানা, আব্দুল মাসুদ, মহাদেব দাস, শম্ভু মান্না প্রমুখ। আগামী দিনে পাঁশকুড়া ব্লকের বিভিন্ন এলাকায় ছাত্র শিক্ষক অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন কমিটির যুগ্ম সম্পাদক সুমন্ত সী ও বিশ্বজিৎ রাউত।
