Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেনাপুর হাইস্কুলে মনীষীদের মূর্তি উন্মোচন ও বার্ষিক পারিতোষিক প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক খড়গপুর: জ্ঞান, মানবতা, মনুষ্যত্ব ও দেশপ্রেমের আদর্শে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় খড়্গপুর মহকুমার বেনাপুর হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক)-এর উদ্যোগে। বিদ্যালয় প্রাঙ্গ…


নিজস্ব প্রতিবেদক খড়গপুর: জ্ঞান, মানবতা, মনুষ্যত্ব ও দেশপ্রেমের আদর্শে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় খড়্গপুর মহকুমার বেনাপুর হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক)-এর উদ্যোগে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শিক্ষানুরাগী ও শিক্ষাদরদী মানুষের আর্থিক সহযোগিতায় নির্মিত সাতজন মনীষীর মূর্তি উন্মোচন এবং বার্ষিক পারিতোষিক প্রদান করা হয়।অনুষ্ঠানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণণ, শহিদ মাতঙ্গিনী হাজরা ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি উন্মোচিত হয়।

সর্বপল্লী রাধাকৃষ্ণণের মূর্তি উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী রাজেশ মাহাত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দীপক কুমার কর। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করেন খড়গপুরের মহকুমা শাসকের প্রতিনিধি হিসেবে ডি.এম.ডি.সি.। পিংলা বিধানসভার বিধায়িকা শ্রীমতী স্বাগতা মান্না শহিদ মাতঙ্গিনী হাজরার মূর্তি এবং পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক কাজী নজরুল ইসলামের মূর্তি উন্মোচন করেন।


অন্যদিকে, স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কারোত্তর মূর্তি উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি শ্রী নীলকণ্ঠ আচার্য এবং প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী মদনমোহন মণ্ডল। মূর্তিগুলির সংস্কার ও সৌন্দর্যায়নে এলাকার বিশিষ্ট শিল্পপতি শ্রী অনাদিকান্ত সাঁতরার বিশেষ অবদানের কথা বক্তারা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।


বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মনীষীদের জীবনাদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিদ্যালয় প্রাঙ্গণে মনীষীদের মূর্তি স্থাপন কেবল সৌন্দর্যবর্ধন নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, দেশপ্রেম, মানবিকতা ও সমাজসেবার চেতনা জাগিয়ে তোলার এক মহৎ প্রয়াস।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুমন রায়।