অরুণ কুমার সাউ, হলদিয়া:*
অন্নপূর্ণা যোজনার প্রাপ্য অর্থ না পাওয়ার অভিযোগে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হলেন এলাকার মহিলারা। মঙ্গলবার হলদিয়া–মেচেদা জাতীয় সড়ক অবরোধ করে চলে তাঁদের এই প্রতিবাদ কর্মসূচি।বিক্ষোভকারী মহিলাদ…
অরুণ কুমার সাউ, হলদিয়া:*
অন্নপূর্ণা যোজনার প্রাপ্য অর্থ না পাওয়ার অভিযোগে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হলেন এলাকার মহিলারা। মঙ্গলবার হলদিয়া–মেচেদা জাতীয় সড়ক অবরোধ করে চলে তাঁদের এই প্রতিবাদ কর্মসূচি।বিক্ষোভকারী মহিলাদের দাবি, তাঁরা এই প্রকল্পের যোগ্য আবেদনকারী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। অবিলম্বে তাঁদের বকেয়া অর্থ প্রদান এবং এই প্রশাসনিক জটিলতার দ্রুত সমাধান করার দাবিতে তাঁরা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।জাতীয় সড়ক অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। ঘটনার খবর পেয়েই দ্রুত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশের একটি দল। পুলিশ ও প্রশাসনিক কর্তারা আন্দোলনকারী মহিলাদের সঙ্গে আলোচনায় বসেন। তাঁদের দাবিদাওয়াগুলো দ্রুত খতিয়ে দেখে বিবেচনার আশ্বাস দেওয়া হলে মহিলারা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল পুনরায় শুরু হয়েছে।

