Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বারুইপুর সহ রাজ্যের অন্যান্য নারী নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে মেদিনীপুরে মিছিল

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ..... বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এবং রাজ্যের অন্যত্র নারী নির্যাতনের ঘটনায ন্যায় বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে মেদিনীপুরে শহরে অনুষ্ঠিত হলো প্রতিবাদী মিছিল। বিভিন্ন গনসংগঠন গুলির যৌথ উ…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ..... বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এবং রাজ্যের অন্যত্র নারী নির্যাতনের ঘটনায ন্যায় বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে মেদিনীপুরে শহরে অনুষ্ঠিত হলো প্রতিবাদী মিছিল। বিভিন্ন গনসংগঠন গুলির যৌথ উদ্যোগে আয়োজিত এই মিছিলে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ অংশ নেন। মেদিনীপুর শহরের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হয় মিছিলটি প্রথমে বিদ্যাসাগর মোড়ে যায় সেখান থেকে গান্ধী মোড় , বটতলা, গোলকুঁয়াচক হয়ে পুনরায় পঞ্চুর চকে এসে শেষ হয়। মিছিলে শুরুর সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডাঃ বিমল গুড়িয়া, মহিলা আন্দোলনের নেতৃত্ব নাসিমা বিবি প্রমুখ। বিভিন্ন প্রতিবাদী প্লাকার্ড ও প্রজ্বলিত মশাল সহযোগে মিছিলটি সংগঠিত হয়।