নিজস্ব প্রতিবেদক , পশ্চিম মেদিনীপুর ..... কৃষিভিত্তিক ব্যবসার প্রসার এবং উদ্যোক্তাদের আরও বেশি করে ব্যাংকিং পরিষেবার আওতায় আনতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)-এর উদ্যোগে আয়োজিত হল Agriculture Cluster Outreach Progra…
নিজস্ব প্রতিবেদক , পশ্চিম মেদিনীপুর ..... কৃষিভিত্তিক ব্যবসার প্রসার এবং উদ্যোক্তাদের আরও বেশি করে ব্যাংকিং পরিষেবার আওতায় আনতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)-এর উদ্যোগে আয়োজিত হল Agriculture Cluster Outreach Program। রাইস মিল, পোলট্রি ফার্ম-সহ বিভিন্ন কৃষিভিত্তিক উদ্যোগের সঙ্গে যুক্ত উদ্যোক্তা ও গ্রাহকদের নিয়ে এই কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন ঋণ ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
PNB-র Agri & FI Division-এর CGM প্রবীণ গোয়েল জানান, MD-র নির্দেশনা ও পরামর্শে দেশজুড়ে MSME, রিটেল ও কৃষিক্ষেত্রে একাধিক Outreach Program করা হচ্ছে। তারই অংশ হিসেবে কলকাতা জোনে এই Cluster Outreach Program-এর আয়োজন। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন গ্রাহক অংশ নেন। তাঁদের মধ্যে অন্য ব্যাংকে ঋণের সীমা বা ক্রেডিট ফ্যাসিলিটি থাকা বেশ কয়েকজন PNB-তে সেই ব্যবসা বা ঋণ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন বলে জানান তিনি।
প্রবীণ গোয়েলের কথায়, এই ধরনের কর্মসূচির মাধ্যমে শুধু ব্যাংকের ব্যবসা বাড়ানোই নয়, গ্রাহকদেরও ব্যাংকের নীতির আওতায় সর্বোচ্চ সুবিধা দেওয়ার লক্ষ্য রয়েছে। যোগ্য গ্রাহকদের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী সুদের হারে সুবিধা এবং সার্ভিস ফি-তে ছাড় দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, বেশি সংখ্যক গ্রাহককে ব্যাংকের সঙ্গে যুক্ত করে তাঁদের ব্যবসার প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়াই Cluster-এর মূল উদ্দেশ্য।
অন্যদিকে, PNB কলকাতা জোনের Zonal Manager তথা Chief General Manager বিনয় কুমার গুপ্তা বলেন, পশ্চিমবঙ্গে PNB-র ভালো উপস্থিতি রয়েছে এবং রাজ্যের SLBC Convener ও Lead Bank হিসেবে রাজ্যের আর্থিক ও অর্থনৈতিক বৃদ্ধিতে ভূমিকা পালন করা ব্যাংকের দায়িত্ব। সেই লক্ষ্যেই এই Customer Meet-এর আয়োজন।
তিনি আরও জানান, কৃষিক্ষেত্রের উন্নয়নে PNB Cluster-based Agriculture Scheme-এর মাধ্যমে বাজারের তুলনামূলক সুবিধাজনক সুদের হার এবং নীতিমালা অনুযায়ী collateral সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি গ্রাহকদের জন্য অন্যান্য ব্যাংকিং সুবিধাও দেওয়া হচ্ছে।
PNB কর্তৃপক্ষের বক্তব্য, রাজ্যের কৃষি অর্থনীতির বিকাশে ব্যাংকিং পরিষেবাকে আরও কার্যকরভাবে যুক্ত করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। কৃষক, কৃষিভিত্তিক ব্যবসায়ী এবং ক্ষুদ্র উদ্যোগগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করার পাশাপাশি তাঁদের ব্যবসার সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা পৌঁছে দিতে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
দেশকে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নয়নে PNB-র এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে ব্যাংক কর্তৃপক্ষ।

