নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডের আরো একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম *বাচিক* । বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। …
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডের আরো একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম *বাচিক* । বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এইবছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। প্রথম খণ্ডে ছিল বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির আদ্য থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সিলেবাস। এই দ্বিতীয় খণ্ড তে আছে বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির পঞ্চম বর্ষ থেকে সপ্তম বর্ষ পর্যন্ত সিলেবাস। আর এই সিলেবাসের মধ্যে আছে দুষ্প্রাপ্য কিছু নাটক। আবৃত্তির সঙ্গে যুক্ত সমস্ত ছাত্র ছাত্রীদের ও প্রশিক্ষক দের কাছে এই বই টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই । দীর্ঘ ১৯৭৪ সাল থেকে অর্থাৎ বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির বিভাগের জন্মলগ্ন থেকে সম্পূর্ণ সিলেবাসে র কোনো একটি নির্দিষ্ট বই ছিল না এতদিন পর্যন্ত। এই বই টি ই সেই অর্থে প্রথম সম্পূর্ণ সিলেবাসের প্রথম বই । বাচিক এর দ্বিতীয় খণ্ডটি উদ্বোধন করলেন বিশিষ্ট কবি ও সঙ্গীতকার শুভ দাসগুপ্ত । কলেজ স্ট্রিট এ লালমাটির কার্যালয়েই লালমাটির কর্ণধার শ্রী নিমাই ড্রাই মহাশয়ের ব্যবস্থাপনায় একটি ছোট্ট সুন্দর অনুষ্ঠান এর মাধ্যমে বই টি প্রকাশিত হলো বিশিষ্ট কিছু কবি সাহিত্যিকদের উপস্থিতিতে এবং লেখিকার ভাই কৌশিক পান্ডে ও উপস্থিত ছিলেন । লেখিকা স্বাগতা পাণ্ডের এটি দ্বিতীয় বই প্রকাশ পেলো কলেজ স্ট্রিট এর লালমাটি পাবলিকেশন থেকে।
