Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়না বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভস্মীভূত ৪টি দোকান

অরুণ কুমার সাউ, ময়না: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ময়না থানার অন্তর্গত অন্নপূর্ণা বাজারে। অগ্নিকাণ্ডের ফলে অন্তত চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছ…


অরুণ কুমার সাউ, ময়না: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ময়না থানার অন্তর্গত অন্নপূর্ণা বাজারে। অগ্নিকাণ্ডের ফলে অন্তত চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাত আনুমানিক ৩টে নাগাদ অন্নপূর্ণা বাজারের একটি দোকানে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। শীতের রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।আগুন লাগার বিষয়টি টের পেয়েই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং নিজস্ব উদ্যোগে জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীদের যৌথ ও অক্লান্ত প্রচেষ্টায় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিক খতিয়ান অনুযায়ী, আগুনে ৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দোকানের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এছাড়া আরও একটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত বলে ধারণা করা হচ্ছে।আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে কিনা, তা খতিয়ে দেখছে ময়না থানার পুলিশ ও দমকল বাহিনী।