অরুণ কুমার সাউ,তমলুক :জাতীয় শিক্ষানীতি ২০২০ চালুর বিরুদ্ধে মতবিনিময় সভা হল তমলুকের বিদ্যাসাগর কৃষ্টি সম্মিলনী হলে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির তমলুক শাখার উদ্যোগে। প্রসঙ্গত এই শিক্ষানীতি রূপায়ণের নামে সরকার বিপুল সংখ্যক স্কুল…
অরুণ কুমার সাউ,তমলুক :জাতীয় শিক্ষানীতি ২০২০ চালুর বিরুদ্ধে মতবিনিময় সভা হল তমলুকের বিদ্যাসাগর কৃষ্টি সম্মিলনী হলে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির তমলুক শাখার উদ্যোগে।
প্রসঙ্গত এই শিক্ষানীতি রূপায়ণের নামে সরকার বিপুল সংখ্যক স্কুলে পঠন পাঠনের সরকারি দায়িত্ব ঝেড়ে ফেলে সম্প্রতি বিদ্যাঞ্জলি প্রকল্প এবং তার সাথে গুটিকয়েক স্কুলে পি এম শ্রী প্রকল্প চালু করতে চাইছে। বিজ্ঞান ও ইতিহাসের সিলেবাসের পরিবর্তনের নামে যে বিকৃতি ঘটানো হচ্ছে। স্কুল শিক্ষায় ডারউইনের বিবর্তন তত্ত্ব, মেন্ডেলিফের পর্যায় সারণীকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ডাক্তারি প্রবেশিকার NEET পরীক্ষায় জালিয়াতি চলছে। পাশ ফেল প্রথা চালুর দাবি উপেক্ষা করা হচ্ছে। এসব নিয়ে দেশবাসী প্রবল আতঙ্কিত। এই নীতির বিরুদ্ধে এবং সারা ভারতের বুদ্ধিজীবী শিক্ষাবিদদের নিয়ে ২৪ শে জানুয়ারি ব্যাঙ্গালুরু শহরে 'জনগণের শিক্ষানীতি ২০২৫' গৃহীত সিলেবাস চালুর দাবিতে আগামী ২০ জুলাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি বৃহৎ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অধ্যাপক রাম পুনিয়ানি, বিজ্ঞানী ধ্রুবজ্যোতি মুখার্জি, বিজ্ঞানী সৌমিত্র ব্যানার্জি, এস এইচ থিলাগর, অধ্যাপক তরুণ নস্কর প্রমূখ শিক্ষাবিদগণ আলোচনা করবেন।এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক কালিপদ শেঠ, প্রশান্ত পাড়ই, দিলীপ মিত্র, সাত্তাকুর রহমান, অধ্যাপক সঞ্জীব কুইলা, সতীশ সাউ, অপর্ণা জানা প্রমুখ। মূল বক্তব্য উপস্থাপন করেন সেভ এডুকেশন কমিটির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বাসুদেব দাস।
