অরুণ কুমার সাউ,কাকটিয়া : শিক্ষার মানোন্নয়নের স্বার্থে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ ,শিশু শ্রেণির পাঠ্যসূচি নির্ধারণ, বিজ্ঞান ভিত্তিক সিলেবাস প্রণয়ন , শিক্ষাদান বহির্ভূত কাজে শিক্ষকদের না লাগানো, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ড…
অরুণ কুমার সাউ,কাকটিয়া : শিক্ষার মানোন্নয়নের স্বার্থে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ ,শিশু শ্রেণির পাঠ্যসূচি নির্ধারণ, বিজ্ঞান ভিত্তিক সিলেবাস প্রণয়ন , শিক্ষাদান বহির্ভূত কাজে শিক্ষকদের না লাগানো, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ডিএ প্রদান , জাতীয় শিক্ষা নীতি ২০২০ প্রত্যাহার ইত্যাদি নানান দাবিতে আজ তমলুক গ্রামীণ , তমলুক উত্তর চক্রের সম্মেলন অনুষ্ঠিত হয় কাকটিয়া বাজার সংলগ্ন ভগৎ সিং ভবনে। উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সতীশ সাউ, পুতুল দোলাই,স্বপন কুমার মণ্ডল,হরিপদ হাজরা,তমাল দে, মৌমিতা প্রামানিক ,সুশান্ত বিশ্বাস,কনকলতা দাস,মোহন মাজী প্রমূখ।
সতীশ সাউ বলেন "সারা দেশে লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগ না করে, মূল্যায়নের নামে পরীক্ষার ব্যবস্থার প্রহসন করে, এস আই আর, সেন্সাস সহ প্রতিনিয়ত শিক্ষাদান বহির্ভূত কাজে শিক্ষকদের নিযুক্ত করে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছে। অনৈতিক টেট এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। সমিতি সেই উদ্দেশ্যেই আন্দোলন পরিচালিত করছে। " সেই সঙ্গে আগামী ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবসে কলকাতার কলেজ স্কোয়ার এবং উত্তর বঙ্গে শিক্ষক সমাবেশে যোগদান করার আহ্বান জানানো হয়।সম্মেলন থেকে তমলুক গ্রামীণ চক্রের সভাপতি -হরিপদ মন্ডল, সম্পাদক - স্বপন কুমার মন্ডল , তমলুক উত্তর চক্রের সভাপতি- দূর্বা অধিকারী ,সম্পাদক- পুতুল দোলাইকে নির্বাচিত করে চক্র কমিটি গঠিত হয়।আগামী ২০শে সেপ্টেম্বর তমলুক শহরে জেলা সম্মেলন কে সর্বতোভাবে সফল করার আহ্বান জানানো হয়।

