নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আসামের বন্যা বিদ্ধস্ত শিবসাগর জেলার তিনটি গ্রামের দুই শতাধিক পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হলো। মেদিনীপুর থেকে প্রায় ১৬০০ কিলোমিট…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আসামের বন্যা বিদ্ধস্ত শিবসাগর জেলার তিনটি গ্রামের দুই শতাধিক পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হলো। মেদিনীপুর থেকে প্রায় ১৬০০ কিলোমিটার পথ পেরিয়ে সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধিদল মেদিনীপুর থেকে আসামের বন্যা বিদ্ধস্ত এলাকায় যান।দলে ছিলেন সংগঠনের চার সদস্য সুভাষ জানা, ভাস্করব্রত পতি, সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস এবং শুভানুধ্যায়ী সমীর দেবসিংহ প্রমুখ। তাঁরা সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করেন।
শিবসাগর জেলার স্থানীয় বাসিন্দা দুলাল বিশ্বাসের সাথে তাঁরা যান শিবসাগর জেলার গোঁহাইগাঁও, নপম সেঁতিয়াগাঁও এবং ডিহিঙ্গীয়াগাঁও গ্রামগুলিতে। সেখানে তাঁরা ১৫০ জনের বেশি ছাত্র ছাত্রীদের জন্য শিখন সামগ্রী এবং ২০০ পরিবারের বেশি দুর্গত পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
সুভাষ জানা বলেন, এ এক অনির্বচনীয় অভিজ্ঞতা। আসামের এইসব এলাকার মানুষ যেভাবে প্রলয়ংকরী বন্যার মুখোমুখি হয়েছে, তা জানলে শিউরে উঠতে হয়।সরকারীভাবে বন্যা বিধ্বস্ত এলাকায় সহযোগিতা হচ্ছে। অন্যান্য অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও সহযোগিতা করছেন।আমরাও আমাদের সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আমাদের সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করলাম।
সংগঠনের সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী বলেন, সারাবছর অবিভক্ত মেদিনীপুর জেলা জুড়ে নানা কর্মসূচির সাথে জড়িয়ে থাকে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। পাশাপাশি বিভিন্ন সময় এর বাইরেও বিভিন্ন জায়গায় সংগঠনের কাজ চলে। আসামের ভয়ঙ্কর বন্যার খবরে আমরা ঘরে থাকতে পারিনি। সম্প্রতি অবিভক্ত মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতিতে তৈরি হয়েছে।এখানেও সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করবে আমাদের সংগঠন।


