Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস ইউ সি আই (সি)র প্রয়াত কর্মীর স্মরণ সভা তমলুকে

অরুণ কুমার সাউ, তমলুক: এস ইউ সি আই (কমিউনিস্ট) এর তমলুক লোকাল কমিটির আবেদনকারী সদস্য সুব্রত দাস গত ৩১ জুলাই'২৬ তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন পেসমেকার নিয়েই চলছিলে…


অরুণ কুমার সাউ, তমলুক: এস ইউ সি আই (কমিউনিস্ট) এর তমলুক লোকাল কমিটির আবেদনকারী সদস্য সুব্রত দাস গত ৩১ জুলাই'২৬ তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন পেসমেকার নিয়েই চলছিলেন। এদিন তমলুকের হরিসভা হলে তাঁর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে খবর, সুব্রত দাস ছয়-এর দশকের শেষার্ধে বর্তমান পলিটব্যুরোর মেম্বার সৌমেন বসু ও কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেরার সংস্পর্শে এসে তমলুক কলেজে প্রথমে ছাত্র সংগঠন এ আই ডি এস ও এর সাথে যুক্ত হন, পরবর্তীকালে এই দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের হাতে গড়া দল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের এর সাথে যুক্ত হন। তখন অবিভক্ত মেদিনীপুর জেলায় দলের কাজ সবে শুরু হয়েছে। হাতে গোনা কয়েকজন কর্মীকে নিয়ে এই কঠিন কাজ শুরু হয়েছিল। মৃত্যুর আগের দিন পর্যন্ত দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। স্থানীয় স্তরে বিভিন্ন গণআন্দোলনে বিশেষ করে পৌর নাগরিক সমিতি ও বিদ্যুৎ আন্দোলনে তিনি ভূমিকা নেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আজ ২২ আগস্ট, শনিবার, বিকালে তমলুক শহরে হরিসভা হলে একটি স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় স্মৃতিচারণ করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেরা, দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা কমিটির সদস্য মানিক মাইতি, লেখা রায় প্রমূখ।