Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মৌপালে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন এবং মূর্তি উন্মোচন এবং গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর....শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে ভারতবর্ষের ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশাত্মবোধক বর্ণাঢ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। অনুষ্ঠানে সুসজ্জিত প্রভাত ফেরী সাংস্কৃতিক অনুষ্ঠা…

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর....শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে ভারতবর্ষের ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশাত্মবোধক বর্ণাঢ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। অনুষ্ঠানে সুসজ্জিত প্রভাত ফেরী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এবং আচার্য জগদীশচন্দ্র বসুর আবক্ষ মর্মর মূর্তি প্রতিষ্ঠার পাশাপাশি বিদ্যাপীঠ প্রতীক এবং শহীদ বেদীর উদ্বোধন হলো।


আবক্ষ মূর্তির উন্মোচক এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী, মেদিনীপুর কলেজ (স্বশাসিত) অবসরপ্রাপ্ত অধ্যাপক সুভাষচন্দ্র সামন্ত,  লোকসংস্কৃতি গবেষক এবং প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক মধুপ দে,  বিদ্যাপীঠের প্রশাসক সৌভিক জানা প্রমুখ।

বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া জানান, " ৮০তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রসার এবং বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে বিদ্যাপীঠে এই দুই বিজ্ঞানাচার্যর মূর্তি প্রতিষ্ঠিত হলো। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালবাসা এবং মমত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হলো বিদ্যাপীঠ প্রতীক।

প্রাক্তন অবর বিদ্যালয় পরিদর্শক এবং বর্তমানে সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপক অরুণাভ প্রহরাজ, প্রাক্তন শিক্ষিকা আলপনা ভূঁইয়া এবং বর্তমান শিক্ষক কল্যাণ আচার্য এই প্রতীক ও মূর্তি দান করেছেন। অনুষ্ঠানে প্রাবন্ধিক মধুপ দের লেখা 'ঐতিহাসিক মেদিনীপুর' গ্রন্থটির আবরণ উন্মোচন করেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যাপীঠের শিক্ষক সুজিত শীট, সোমনাথ দেব।