Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবিটিএ-এর মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। মেদিনীপু…


 নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। মেদিনীপুর সদর ব্লকের এলাহিয়া হাই মাদ্রাসায় আয়োজিত এই প্রতিযোগিতায় তিরিশটির বেশি ইভেন্টে মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন হাইস্কুল ও মাদ্রাসার শতাধিক প্রতিযোগী অংশ নেন।

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান আঞ্চলিক শাখার সম্পাদক গৌরীশংকর সাহু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখার সভাপতি সুমন সামন্ত। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক জগন্নাথ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাহিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক নূর আলম।

এছাড়াও প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সভাপতি সুরেশ পড়িয়া, মহকুমা সম্পাদক শ্যামল ঘোষ,জেলা নেতৃত্ব দিলীপ সাউ, আঞ্চলিক শাখার প্রাক্তন সভাপতি সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালী ভাষায় আবৃত্তি, বাংলা ও সাঁওতালী ভাষায় গান, প্রবন্ধ,বসে আঁকো, নৃত্য, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক,কুইজ,গদ্যাংশ পাঠ সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়। সফল প্রতিযোগীদের হাতে মানপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আঞ্চলিক শাখার সম্পাদক গৌরীশংকর সাহু ও সভাপতি সুমন সামন্ত।