নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর: প্রতিবছরের ন্যায় এবছরও মেদিনীপুর সৃজনী ওয়েলফেয়ার সোসাইটি এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রবিবার মেদিনীপুর সৃজনী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও সোফিয়াবাদ নেতাজি অ্যাথলেটিক ক্লাবের সহযোগ…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর: প্রতিবছরের ন্যায় এবছরও মেদিনীপুর সৃজনী ওয়েলফেয়ার সোসাইটি এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রবিবার মেদিনীপুর সৃজনী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও সোফিয়াবাদ নেতাজি অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় মোহনপুর সংলগ্ন সোফিয়াবাদ নেতাজি অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে। এই রক্তদান শিবিরে মোট ৫১ জন রক্তদাতা রক্তদান করেন।তার মধ্যে ৫ জন ছিলেন মহিলা রক্তদাতা ও ১ জন ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন রক্তদাতা। এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর ১নং ব্লকের বিডিও শরিফুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী তপন ভূঞ্যা,বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী সুদীপ কুমার খাঁড়া,আইনজীবী শুভজিৎ রায়, সমাজসেবী বুদ্ধদেব পলমল,চিকিৎসক ডাঃ বাসুদেব চক্রবর্তী, ব্লকের বি ডি এম ও আবীর গাঙ্গুলি প্রমুখ। রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া রক্তদানের উপকারিতা, প্রয়োজনীয়তা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
এই শিবিরে উপস্থিত ছিলেন সৃজনী ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আশিষ কুমার মুনিয়ান, সহ-সভাপতি বিভাস মাজি , সদস্য বিবেক জানা, অনুপ রায়, দেবব্রত দত্ত, দেবারুন মুখার্জি, অভিষেক জানা, সন্দীপ পাল, সুবিমল জানা, বাবলু সামন্ত, কিশলয় ঘোষ, বিশ্বনাথ আঢ্য প্রমুখ। এই শিবিরে নেতাজি অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক স্বপন মিশ্র সদস্য দীপঙ্কর ঘোষ, বিশ্বনাথ ঘোষ, সঞ্জয় আচার্য, কৌশিক আচার্য প্রমুখ।
সৃজনী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর তাঁরা এরকম রক্তদান শিবির ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন ও যাবেন। তাই যাতে সমাজের সমস্ত স্তরের মানুষ তাঁদের পাশে থাকেন তার আহ্বান জানান।


