Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রাম উপনির্বাচন: বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন জমা দেওয়ার পদযাত্রায় আবেগের ঢল, যোগ দিলেন মুখ্যমন্ত্রী

অরুণ কুমার সাউ, হলদিয়া: আগামী ৬ অক্টোবরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিলেন দলীয় প্রার্থী হাসিরানি রথ। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা।মনোন…


অরুণ কুমার সাউ, হলদিয়া: আগামী ৬ অক্টোবরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিলেন দলীয় প্রার্থী হাসিরানি রথ। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা।মনোনয়ন পেশ করার আগে এদিন সকালে রেয়াপাড়ার শিবমন্দির ও জানকীনাথ মন্দিরে পূজা দেন হাসিরানি রথ। এরপর শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে হাজার হাজার কর্মী-সমর্থকদের নিয়ে এক পদযাত্রার মাধ্যমে তিনি হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে নিজের মনোয়ন জমা দেন।দল থেকে প্রার্থী করায় আবেগপ্লুত হাসিরানি দেবী বলেন, “শুভেন্দু অধিকারী আমাদের পরিবারের অভিভাবক। নন্দীগ্রামের মানুষের স্বার্থে ও উন্নয়নের কাজে আমি নিজেকে উজার করে দেব”।


সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “চন্দ্রনাথের সবথেকে বড় অপরাধ ছিল সে তৎকালীন বিরোধী দলনেতাকে সহযোগিতা করত। রাজনৈতিক আক্রোশের কারণেই তাঁকে অকালে প্রাণ দিতে হয়েছে। নন্দীগ্রামের মানুষের পাশে আমি যেমন অতীতে ছিলাম, বর্তমানেও আছি এবং আগামীতেও থাকব”।

উল্লেখ্য, ২০২৬ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—উভয় আসন থেকেই জয়ী হওয়ার পর শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম পদটি ত্যাগ করায় এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৯ অক্টোবর ভোটের ফলাফল প্রকাশিত হবে।