Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জঙ্গলমহল উত্তরণের শিবিরে রক্ত দিলেন রেকর্ড সংখ্যক ৪৫২ জন..

নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুর .... শালবনী ব্লকের ডাঙরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে জঙ্গলমহল ঐক্য উত্তরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত বৃহৎ রক্তদান মেলায় রক্ত দিলেন রেকর্ড সংখ্যক ৪৫২ জন রক্তদাতা। এদিন উৎসবের মেজাজে রক্ত দিতে যেমন একাধা…

 


নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুর .... শালবনী ব্লকের ডাঙরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে জঙ্গলমহল ঐক্য উত্তরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত বৃহৎ রক্তদান মেলায় রক্ত দিলেন রেকর্ড সংখ্যক ৪৫২ জন রক্তদাতা। এদিন উৎসবের মেজাজে রক্ত দিতে যেমন একাধারে এগিয়ে আসেন স্থানীয় রক্তদাতারা ,তেমনি দূরবর্তী এলাকা থেকেও শিবিরে উপস্থিত হয়ে রক্ত দিয়ে যান রক্তদাতারা।

শিবিরে সবাইকে স্বাগত জানান জঙ্গলমহল উত্তরণের কর্ণধার তথা এই আয়োজনের মূল উদ্যোক্তা জগন্নাথ পাত্র। শিবিরে রক্ত সংগ্রহ করেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ৫ টি ব্লাড সেন্টার।শিবিরে রক্ত সংগ্রহ করতে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর, ডেবরা,শালবনী ঝাড়গ্রাম,গোপীবল্লভপুর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী রাজেশ মাহাতো, মেদিনীপুরে বিধায়ক শংকর গুছাইত, শালবনীর বিধায়ক বিমান মাহাতো,শালবনী ব্লকে বিডিও স্বর্ণাভ হালদার,শালবনী থানার আইসি সৌরভ ঘোষ অন্যান্য বিশিষ্ট জনেরা ও গুণীজনেরা।

রক্তদান শিবির ঘিরে গোটা এলাকায় সাড়া পড়ে যায়। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় রক্তদাতাদের, অতিথিদের ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান জঙ্গলমহল উত্তরণের কর্ণধার জগন্নাথ পাত্র।