নিজস্ব সংবাদদাতা, শিলদা, ঝাড়গাম : ঝাড়গ্রাম জেলার শিলদা কলেজ ইতিহাস বিভাগের উদ্যোগে এক দিবসীয় জাতীয় স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হলো । উক্ত সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপিক…
নিজস্ব সংবাদদাতা, শিলদা, ঝাড়গাম : ঝাড়গ্রাম জেলার শিলদা কলেজ ইতিহাস বিভাগের উদ্যোগে এক দিবসীয় জাতীয় স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হলো । উক্ত সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপিকা প্রফেসর ডক্টর সুজয়া সরকার ও লাল বাহাদুর শাস্তি সংস্কৃত কেন্দ্রীয়( দিল্লি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর বিষ্ণুপদ মহাপাত্র এবং রাজা নরেন্দ্রলাল খান মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপিকা ডক্টর মিতা বিশ্বাস ।
উক্ত সেমিনারের বিষয় - 'ঔপনিবেশিক ও উত্তর-ঔপনিবেশিক ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি: ব্যাখ্যা, পুনর্মূল্যায়ন এবং তারও ঊর্ধ্বে"। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সুশান্ত কুমার দোলুই এবং উপাধ্যক্ষা ড. সুজাতা তেওয়ারি এদিনের আলোচনা সভাতে বিভিন্ন বিষয়ে ১৭ জন অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা গবেষণা পত্র পেশ করেন এছাড়া ইতিহাস বিভাগের ছাত্র-ছাত্রী সহ মোট ১৮৭ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।
আলোচনা শেষে ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক শক্তিপদ শিট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


