Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেশপুরে শিক্ষাঙ্গনে শিক্ষক আক্রান্ত...

====================নিজস্ব প্রতিবেদক, কেশপুর, পশ্চিমমেদিনীপুর.... কয়েক দিন ধরে সারা পশ্চিমবাংলায় শিক্ষক ও শিক্ষাঙ্গন আক্রমনের বিভিন্ন ঘটনা সাংবাদ শিরোনামে উঠে আসছে। তখন রাজপথে প্রাণ ভিক্ষা করছেন মানুষ গড়ার কারিগর। এমন প্রতিচ্ছবি…



====================

নিজস্ব প্রতিবেদক, কেশপুর, পশ্চিমমেদিনীপুর.... কয়েক দিন ধরে সারা পশ্চিমবাংলায় শিক্ষক ও শিক্ষাঙ্গন আক্রমনের বিভিন্ন ঘটনা সাংবাদ শিরোনামে উঠে আসছে। তখন রাজপথে প্রাণ ভিক্ষা করছেন মানুষ গড়ার কারিগর। এমন প্রতিচ্ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলা অন্তর্গতর কেশপুর - ১ চক্রের একটি বিদ্যালয়ে। ঐ চক্রের কেঁওসা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক,  দেবাশীষ মাইতিকে গত বৃহস্পতিবার, দুই ব্যক্তি বিদ্যালয় থেকে টেনেহিঁচড়ে বার করে, এলোপাথাড়ী মারতে শুরু করে, বিদ্যালয়ের অপর দুই শিক্ষক ওদের হাতে পায়ে ধরে কোনক্রমে উদ্ধার করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।


অভিযোগ বিগত সরকার একটি রাঁধুনি দলকে রান্না করতে বারণ করে, এবং তাদের টাকাও যাতে না দেওয়া হয় এমন হুমকি দিয়েছিলেন ঐ ভারপ্রাপ্ত শিক্ষককে, পালা বদলের পর, ঐ রাঁধুনি দল এসে চড়াও হয়।এ নিয়ে গ্রাম কমিটি তৎপর হন এবং আশ্বাস দেন। এইসব ঘটনায় দেবাশীষ বাবু কমিটির সিদ্ধান্ত মেনে নেন।

তৎ সত্ত্বেও অতর্কিতে বৃহস্পতিবার তিনি আক্রান্ত হন। 


এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কেশপুর- ১ চক্রের সকল শিক্ষক-শিক্ষিকা SI অফিস ঘেরাও করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তাঁরা জানান আগামী দিনে তারা সঠিক বিচার না পেলে বৃহত্তর আন্দোলনে পথে নামবেন।