Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের জলবন্দী এলাকার দ্রুত জল নিষ্কাশনের দাবীতে জেলা পরিষদের সভাধিপতিকে স্মারকলিপি

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকসাম্প্রতিক অতিবর্ষণের পর প্রায় দু মাস হতে চলল, এখনো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বেশ কয়েকটি গ্রাম জলবন্দী। অবিলম্বে ওই জলবন্দী এলাকায় জমে থাকা জল নিষ্কাশন, আগামী বর্ষার পূর্বেই দেনান ও দে…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

সাম্প্রতিক অতিবর্ষণের পর প্রায় দু মাস হতে চলল, এখনো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বেশ কয়েকটি গ্রাম জলবন্দী। অবিলম্বে ওই জলবন্দী এলাকায় জমে থাকা জল নিষ্কাশন, আগামী বর্ষার পূর্বেই দেনান ও দেহাটি খাল পূর্ণ সংস্কার করে দেনান খালের সাথে দেহাটী খালকে সংযুক্তিকরণের মাধ্যমে দেনান- দেহাটি জলনিকাশী প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ন, খড়িচক ও চাপদা-গাজই খাল প্রভৃতি নিকাশী খাল সংস্কার সহ বেশ কয়েকটি  দাবীতে বুধবার অরাজনৈতিক সংগঠন কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত কে জেলা পরিষদ অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি দিল।

 প্রতিনিধিদলে নারায়ণ চন্দ্র নায়ক, সত্য চরন মন্ডল ও  নিবাস মানিক প্রমূখ। সভাধিপতি বামদেব গুছাইত দাবীগুলির যৌক্তিকতা আছে বলে জানান। পাঁশকুড়া ১ ও তমলুকের ইরিগেশন এসডিও কে ফোন করে দ্রুত জমা জল নিষ্কাশনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলেন । 

পাশাপাশি নন্দীগ্রামের বাই ইলেকশন হয়ে যাওয়ার পর সেচ ও প্রশাসন এর বিভিন্ন আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে আগামী বর্ষার পূর্বেই খাল সংস্কার সহ স্কীমটি পূর্ণাঙ্গ রূপায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন দেন বলে জানা গেছে।