মেদিনীপুর সমন্বয় সংস্থা, মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগ ১২ ই আশ্বিন, বুধবার (৩০ শে সেপ্টেম্বর ২০২৬) প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়। মেদিনীপুর শহরে…
মেদিনীপুর সমন্বয় সংস্থা, মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগ ১২ ই আশ্বিন, বুধবার (৩০ শে সেপ্টেম্বর ২০২৬) প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়।
মেদিনীপুর শহরের ওল্ড এল আই সি মোড়ে অবস্থিত মহান সমাজ সংস্কারক, নারী শিক্ষার অগ্ৰদূত, শিক্ষা সংস্কারক, শিক্ষা প্রশাসক, বিধবা বিবাহ প্রচলনের পথিকৃৎ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া এবং ইউনিট সহ সম্পাদক সুদীপ কুমার খাঁড়া।
পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউনিট সম্পাদক তারাপদ বারিক, সহসভাপতি সবিতা মান্না, কার্যনির্বাহী কমিটির সদস্য ইন্দ্রদীপ সিনহা, ইউনিটের প্রাক্তন সহ সভাপতি উত্তম কুমার রায়, ইউনিট সদস্য নারায়ণ প্রসাদ চৌধুরী, দেবাশীষ দোলই, ইউনিটের সহ-কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস প্রমুখ।
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর তাঁর " আত্ম চরিত" এ ১২ই আশ্বিন দিনটিকে নিজের জন্মদিন বলে উল্লেখ করে গিয়েছেন। সেটিকেই মান্যতা দিতে মেদিনীপুর সমন্ব সংস্থা, মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিট প্রতি বছরের ন্যায় এবছরও বুধবার অর্থাৎ ১২ই আশ্বিন দিনটি পালন করলো।


