নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর.... পশ্চিম মেদিনীপুর জেলা যোগাসন সংস্থার ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সহযোগিতায় একদিনের অনাবাসিক যোগা জাজেস ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো কে ডি কলেজ অফ কমার্স এন্ড জেনারেল স্…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর.... পশ্চিম মেদিনীপুর জেলা যোগাসন সংস্থার ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সহযোগিতায় একদিনের অনাবাসিক যোগা জাজেস ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো কে ডি কলেজ অফ কমার্স এন্ড জেনারেল স্টাডিজে।পূর্ব মেদিনীপুর ,ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার ৭৫ জন যোগাসন শিক্ষক বিচারক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। এই শিবিরের কি নোট স্পিকার হিসেবে জেলা সংস্থার সম্পাদক মাননীয় প্রশান্ত কুমার ঘোষ বিস্তারিত আলোচনা করেন। আজকে শিবিরে যোগ বিষয়ক এনাটমি নিয়ে আকর্ষণীয় আলোচনা করেন আলোক কুমার পাল (ন্যাশনাল বিচারক ইন্ডিয়ান যোগ ফেডারেশন)। এডভ্যান্স যোগাসন অভ্যাসের সাবধানতা ও সতর্কতা সম্বন্ধে মনোগ্ৰাহী আলোচনা করেন ডাঃ তমাল ঘোষ( এম পি টি) ফিজিওথেরাপিস্ট। ইন্ডিয়ান যোগ ফেডারেশনের বয়স ভিত্তিক ২৪ টি বিভাগের ৬৪ টি যোগাসন ভঙ্গিমার বিস্তারিত আলোচনা করেন মালবিকা দে, জাতীয় বিচারক সহ চিনাংশুক দাস, টোটন রায়, তপন চন্দ ও রাজ্য বিচারক বৃন্দ।
ম্যানুয়াল ও ডিজিটাল যোগাসন বিচারকার্য বিষয়ে আলোচনা করেন দুর্গাপুর থেকে রাজ্য সংস্থা মনোনীত ব্যক্তিত্ব দেবাশীষ বাবু । এই শিবিরে নতুনদের মধ্যে থেকে জেলা যোগাসন বিচারক এর থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ১৩ ই সেপ্টেম্বর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে আয়োজিত ৩৫ তম জেলা যোগাসন প্রতিযোগিতায়, সেখান থেকে নতুন জেলা বিচারক তৈরি হবে। শিবির শিক্ষার্থীদের আগ্ৰহ মতো অনলাইন প্রশিক্ষণ এর মাধ্যমে যোগ দর্শন সম্পর্কে আলোচনা করা হবে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ সারথী মন্ডল কোষাধ্যক্ষ জেলা যোগাসন সংস্থা, সঞ্জিত তোরই সম্পাদক ডি এস এ মেদিনীপুর, এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা চন্দন সাউ, রঞ্জিত দে, মহাদেব তেলী সহ অন্যান্যরা।

