Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষক দিবসে পাঁচখুরী দেশবন্ধু হাইস্কুলে শিক্ষার্থীরা অবতীর্ণ হলো শিক্ষকের ভুমিকায়

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর....চেনা ছকের বাইরে বেরিয়ে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরী দেশবন্ধু হাইস্কুলের পালিত হলো শিক্ষক দিবস।এদিন শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী  দের বিশ্রামে পাঠিয়ে ক্লাস নেওয়া থেকে শুরু করে, ঘন্টা বাজানো…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর....চেনা ছকের বাইরে বেরিয়ে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরী দেশবন্ধু হাইস্কুলের পালিত হলো শিক্ষক দিবস।এদিন শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী  দের বিশ্রামে পাঠিয়ে ক্লাস নেওয়া থেকে শুরু করে, ঘন্টা বাজানো, নোটিশ সার্ভ করা সমস্ত দায়িত্ব পালন করলো শিক্ষার্থীরা প্রাথমিক পর্বে ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণ সহ বিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত অন্যান্য মনীষী ও বিপ্লবীদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো।

এরপর এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষক-শিক্ষিশ ও শিক্ষাকর্মী হিসেবে বিদ্যালয় পরিচালনার সমস্ত দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করে। ৩২টি ক্লাস-ইউনিটে দুটি করে বিভিন্ন বিষয় ভিত্তিক পাঠদানের 'মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আগামী ভবিষ্যৎ গড়ার শপথ নেয়।ছাত্রছাত্রীরা যখন ক্লাস নিচ্ছিলো তখন বাইরে বারান্দায় পায়চারী করতে করতে তাদের পারফরম্যান্স দেখছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।সব দেখেশুনে তাঁদের রায় বেশ ভালোই পড়িয়েছে নবীন শিক্ষক-শিক্ষিকারা।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা জানানো হয় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী বৃন্দের সমবেত উদ্যোগে সমস্ত ছাত্র-ছাত্রীদের  তিথিভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।