Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাতঙ্গিনী সুইমিং সেন্টারের উদ্যোগে জমজমাট জেলাভিত্তিক সাঁতার প্রতিযোগিতা

অরুণ কুমার সাউ,  তমলুক: উদীয়মান সাঁতারুদের উৎসাহিত করতে এবং সাঁতারের সার্বিক মানোন্নয়নে এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো। রবিবার তাম্রলিপ্ত মাতঙ্গিনী সুইমিং সেন্টারের ব্যবস্থাপনায় আয়োজিত হলো এক আমন্ত্রণমূলক সাঁতার প্রতিযোগিতা। চলতি …

 


অরুণ কুমার সাউ,  তমলুক: উদীয়মান সাঁতারুদের উৎসাহিত করতে এবং সাঁতারের সার্বিক মানোন্নয়নে এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো। রবিবার তাম্রলিপ্ত মাতঙ্গিনী সুইমিং সেন্টারের ব্যবস্থাপনায় আয়োজিত হলো এক আমন্ত্রণমূলক সাঁতার প্রতিযোগিতা। চলতি বছরে প্রতিযোগিতাটি তৃতীয় বর্ষে পদার্পণ করল।​আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, এ দিনের প্রতিযোগিতায় মোট পাঁচটি বিভাগ রাখা হয়েছিল। যেখানে সব বিভাগ মিলিয়ে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। রাজ্যের হাওড়া, হুগলী, বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলার বিভিন্ন ক্লাব থেকে প্রতিযোগীরা এই আসরে অংশ নেয়।​

খুদে সাঁতারুদের সাঁতারের প্রতি আকৃষ্ট করা এবং গ্রামীণ ও জেলাস্তরের প্রতিভা তুলে আনাই ছিল এই প্রতিযোগিতার প্রধান লক্ষ্য। সংস্থা ও প্রতিযোগিতার সার্বিক বিষয়ে তাম্রলিপ্ত মাতঙ্গিনী সুইমিং সেন্টারের কর্ণধার শুভদীপ দত্ত বলেন, "ছোট বয়স থেকেই যাতে শিশুরা সাঁতারের প্রতি আগ্রহী হয় এবং ভবিষ্যতে ভালো মানের সাঁতারু উঠে আসে, সেই লক্ষ্যেই আমাদের এই তৃতীয় বর্ষের আয়োজন।"