শারদীয় দুর্গোৎসবের আগে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা সহনাগরিকদের হাতে উৎসবের উপহার তুলে দেওয়া হলো অগ্রণী সমাজসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। খড়গপুর মহকুমায় অবস্থিত অগ্নিযুগের অস্ত্রগুরু …
শারদীয় দুর্গোৎসবের আগে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা সহনাগরিকদের হাতে উৎসবের উপহার তুলে দেওয়া হলো অগ্রণী সমাজসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। খড়গপুর মহকুমায় অবস্থিত অগ্নিযুগের অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগোর জন্মভূমি রাধানগর গ্রামের আদিবাসী লোধা শবর পাড়ায় আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ৭৮ জন ছেলে মেয়ের জন্য দুর্গাপূজার আগে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়।এরসঙ্গে ৬৪ জন ছেলে মেয়ের জন্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ২৫ জন মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়।
এই উপলক্ষে কুইজ কেন্দ্রের সভাপতি ড.রিংকু চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের ১৫ সদস্য-সদস্যার একটি প্রতিনিধিদল রাধানগর গ্রামে উপস্থিত হয়েছিলেন। উপহার বিতরণের পাশাপাশি তাঁরা হেমচন্দ্র কানুনগোর জন্মভিটে ঘুরে দেখেন এবং হেমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।
কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা জানান,পুজোর আগে তাঁরা তাঁদের সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সাধ্যমত আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা সহনাগরিকদের মুখে যাতে হাসি ফোটানোর চেষ্টা করলেন। আগামী দিনে তাঁরা বাঁদনা পরবের আগে তাঁরা জঙ্গলমহলে বস্ত্র বিতরণের চেষ্টা করবেন।


