Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজয়া সম্মিলনী ও নিকুঞ্জ বারিকের সংবর্ধনা সভা

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর....সোমবার বগছড়ির শকুনডিহা গ্রামে স্বপনবুড়ো স্মৃতিরক্ষা সমিতি পশ্চিমাঞ্চলের  উদ্যোগে অনুষ্ঠিত হলোবিজয়া উৎসব উদযাপন ও সমিতির উপদেষ্টা ৯৪ বছর বয়স্ক অবিভক্ত মেদিনীপুর জেলার ক্রীড়া সংগঠক, সর্বজন শ্র…


 নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর....সোমবার বগছড়ির শকুনডিহা গ্রামে স্বপনবুড়ো স্মৃতিরক্ষা সমিতি পশ্চিমাঞ্চলের  উদ্যোগে অনুষ্ঠিত হলোবিজয়া উৎসব উদযাপন ও সমিতির উপদেষ্টা ৯৪ বছর বয়স্ক অবিভক্ত মেদিনীপুর জেলার ক্রীড়া সংগঠক, সর্বজন শ্রদ্ধেয় নিকুঞ্জ বারিকের  সম্বর্ধনা অনুষ্ঠান।সমিতির পতাকা উত্তোলন করেন নিকুঞ্জ বারিক।শপথবাক্য পাঠ সহ প্রদীপ প্রজ্জ্বলন করেন এথলেটিক কোচ  সুব্রত পান মহাশয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি  বিশিষ্ট শিক্ষাবিদ চঞ্চল  মাসান্ত ।  বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ম্যারাথন দৌড়বীর শ্যামাপদ দাস, ক্রীড়াবিদ অসিতকুমার মন্ডল,বিশিষ্ট  সমাজসেবক পঙ্কজ পাত্র,শিক্ষিকা বৃতি গাঙ্গুলী,সহসভানেত্রী গীতালি দাস,ক্রীড়াবিদ দীল্লেশ্বর পাল, অন্যতম উপদেষ্টা সোমনাথ মন্ত্রী সহ সমিতির পদাধিকারীগণ এবং সদস্য  ও সদস্যাবৃন্দসহ এলাকার বহু গুণীজন  মানুষ।

নাচে ,গানে , বক্তব্যের মাধ্যমে আশীর্বাদে ভরে ওঠে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক পূর্ণেন্দু জানা ।